শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে শেষ সময়ে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

শেষ সময়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশের গ্রুপ-সঙ্গী নেদারল্যান্ডস। আইসিসির নিয়ম মেনেই এর আগে ১৫ সদস্যের তালিকা ঘোষণা করেছিল ডাচরা। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার নিয়ম মেনেই দলে দুটি পরিবর্তন এনেছে তারা।

চোটের কারণে বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর প্রায় ১০ দিন আগে ছিটকে গেছেন ফ্রেড ক্লাসেন এবং ড্যানিয়েল ডোরাম। আর তাদের বদলি হিসেবেই দলে ডাক পেয়েছেন সাকিব জুলফিকার এবং কাইল ক্লেইন।

বিশ্বকাপের ঠিক আগে পিঠের পুরনো চোট ফিরে এসেছে ক্লাসেনের। ফলে বিশ্বমঞ্চ মাতানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। অন্যদিকে হাত ভেঙে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হলো ডোরামকে।

বদলি হিসেবে ডাক পাওয়া কাইল ক্লেইন আগে থেকেই ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে ছিলেন। আর নতুন করে বৈশ্বিক এই মহাযজ্ঞের জন্য ডাক পেয়েছেন সাকিব।

আরো পড়ুন:সিরিজ বাঁচাতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ডাচদের হয়ে এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছেন ২৭ বছর বয়সী সাকিব। অন্যদিকে ডাচদের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডানহাতি মিডিয়াম পেসার ক্লেইন। নেপালের বিপক্ষে সেই ম্যাচে তা-ও আবার মাত্র এক ওভারই হাত ঘুরিয়েছেন।

এদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে ডাচরা। বিশ্বমঞ্চে গ্রুপ ‘ডি’-তে তাদের সঙ্গী বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ঠা জুন ডালাসে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডাচরা।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, সাকিব জুলফিকার, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও'ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।   

এসি:


বিশ্বকাপ নেদারল্যান্ডস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250