মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

আর্জেন্টিনার ভক্তদের সুখবর দিলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকদিন ধরেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। গত নভেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারানোর পর তিনি দাবি করেছিলেন, তার জন্য দায়িত্ব চালিয়ে যাওয়া ‘জটিল’ হয়ে উঠছে।

এবার স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনির দাবি, তার ওই কথা বিদায়কে কেন্দ্র করে কিছুই ছিল না।

তার ভাষ্যমতে, আমি সবসময়ই বলে আসছিলাম সময়টা থেমে থাকার এবং চিন্তা করার। এটা বিদায়ের কথা ছিল না। শুধু সেই মুহূর্তের প্রতিচ্ছবি ছিল। এখন আমাদের চালিয়ে যেতে হবে।

আরো পড়ুন : ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো

স্কালোনির মন্তব্য, অন্য কিছু ভাবার আগ পর্যন্ত লিও (মেসি) চালিয়ে যাবে। সে মাঠে সময়টা উপভোগ করছে, এই কারণেই (খেলা) চালিয়ে যাবে। আমরা সব সময়ই বলে এসেছি, যখন আর পারবে না, তার আগপর্যন্ত তাকে চালিয়ে যেতে হবে। কারণ, (অবসরের) পরের সময়টা হবে খুব কঠিন।

এদিকে আগামী ২০শে জুন থেকে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু হবে। তার অধীনেই ২০২১ সালে দক্ষিণ আমেরিকার শীর্ষ এই টুর্নামেন্টের শিরোপা জেতে আর্জেন্টিনা। এবার স্কালোনির সামনে চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার।

এর আগে, ২০১৮ সালে আকাশি-নীল শিবিরের দায়িত্ব নেন স্কালোনি। তার হাত দিয়েই ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের সোনালি শিরোপার স্বাদ পায় আর্জেন্টাইনরা।

২০২৬ সাল পর্যন্ত তার সঙ্গে আর্জেন্টিনার চুক্তি রয়েছে। সেই সময় পর্যন্ত মেসিদের দায়িত্বে তিনি থাকবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে।

এস/ আই.কে.জে/

স্কালোনি আর্জেন্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250