মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুম প্রস্তুতির জন্য এখন চীনে অবস্থান করছে আল নাসের। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবটির সেখানে দুইটি ম্যাচও খেলার কথা ছিল। বর্তমানে চীনের শেনজেন শহরে অবস্থান করছে আল নাসের। সেখানে ২৪শে জানুয়ারি সাংহাই সিনহুয়ার সঙ্গে এবং আগামী ২৮শে জানুয়ারি ঝিজিয়াংয়ের সঙ্গে একটি করে ম্যাচ খেলার কথা ছিল।

কিন্তু এই ম্যাচ দুইটির আগে চোটগ্রস্ত হয়ে পড়েছেন রোনালদো। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী পেশিতে চোট পেয়েছেন পর্তুগীজ মহাতারকা। এই কারণেই সাংহাই সিনহুয়া এবং ঝিজিয়াংয়ের বিপক্ষে ম্যাচ দুইটি বাতিল করেছে আল নাসের। এই ঘটনার জেরেই ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সিআরসেভেন।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে আল নাসের বলেছে, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ২৪ এবং ২৮শে জানুয়ারি সাংহাই সিনহুয়া এবং ঝিজিয়াংয়ের বিপক্ষে আমাদের দুটি ম্যাচ ছিল। তবে তা বাতিল হয়েছে এবং পরবর্তী সময়ে এ ম্যাচের সময় জানিয়ে দেয়া হবে।’

আরো পড়ুন : ব্যালন ডি’অর এবং দ্য বেস্ট বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে: রোনালদো

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘শেনঝেনে আমরা চীনা ফুটবল সমর্থকদের জন্য বিশেষ করে রোনালদো সমর্থকদের ডাকে এসেছিলাম। সেটা বিবেচনায় সৌদি ও চীনের অটুট বন্ধন ঠিক রাখতে পরিকল্পিত এ সফর সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। শেনঝেন আমাদের সাদরে গ্রহণ করেছে এবং আমাদের অধিনায়ককে সম্মান দেখিয়েছে।’  

এদিকে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে রোনালদো বলেন, ‘আপনারা হয়তো জানেন, ফুটবল খেলায় কিছু ব্যাপার একদমই নিয়ন্ত্রণ করা যায় না। আমি বিগত ২২ বছর ধরে ফুটবল খেলছি তেমন বড় কোনো ইনজুরি ছাড়াই।

তিনি আরও বলেন, ‘আল নাসের এবং আমি, আমরা সবাই এ বিষয়ে খুব দুঃখ পেয়েছি। চীন আমার বাড়ির মতোই, আমি দীর্ঘদিন ধরেই এখানে আসছি। আমি এখানে নিজেকে স্পেশাল অনুভব করি। কিন্তু আমার কিছু সমস্যা হয়েছে, কিন্তু ফুটবলে এসব মেনে নিতেই হয়। তবে চীনের সমর্থকদের খুশি করতে আমরা আবার ফিরে আসবো, তাদের জন্য আমরা আবার খেলবো। ’  

এস/ আই. কে. জে/ 

ফুটবল রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250