বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বিমানবাহিনীর সাপোর্ট সেল ও পোর্টাল চালু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল’ ও ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল’ চালু করা হয়েছে। গতকাল রোববার (৭ই সেপ্টেম্বর) বিমানবাহিনীর সদর দপ্তরে এ সেবা দুটির উদ্বোধন করেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বিমানবাহিনী জানিয়েছে, কর্মরত কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অবসরপরবর্তী সব কার্যক্রম বিমানসচিব শাখায় থাকে। এখন থেকে ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল’ অবসর কর্মকর্তাদের সেবাগুলো নিবিড়ভাবে ও সহজতর উপায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে করা হয়েছে। কাজের পদ্ধতি সহজ ও দ্রুতগতিতে করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বিমানবাহিনী সদর দপ্তর সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশনপরবর্তী সেবাগুলো দিতে ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল’ নামে একটি ওয়েব পোর্টাল চালু করেছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সেবা সহজ ও দ্রুত সম্পাদন করাই এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য।

বিমানবাহিনী জানায়, এই ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশনের মাধ্যমে লগইন করে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা দেশে বা বিদেশের যেকোনো স্থান থেকে অবসরপরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। ওয়েব পোর্টালটির যথাযথ ব্যবহার শ্রম ও সময় বাঁচানোর পাশাপাশি বিমানবাহিনীর সব কর্মকর্তার মনোবল বাড়াতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবাহিনী প্রিন্সিপাল স্টাফ অফিসারেরা এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

জে.এস/

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসান মাহমুদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250