শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ইউটিউব মাতাল সেই ফ্লপ সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

‘ভৌরি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

হলে মুক্তির পর সেভাবে পাত্তা পায়নি। কিন্তু সেই সিনেমাই ইউটিউবে আসার পর হুমড়ি খেয়ে পড়লেন দর্শক। বিশ্লেষকেরা মনে করছেন, অন্তরঙ্গ দৃশ্য থাকার কারণেই সিনেমাটি ইউটিউবে এতটা জনপ্রিয়তা পেয়েছে। পরিণত হয়েছে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা সিনেমার একটিতে। খবর ইন্ডিয়াডটকমের।

২০১৬ সালে মুক্তি পায় ‘ভৌরি’। প্রথমে প্রেক্ষাগৃহে ছবিটি খুব বেশি আলোড়ন তুলতে পারেনি। বরং একাধিক অন্তরঙ্গ দৃশ্য অনেক নারী দর্শকের জন্য অস্বস্তির কারণ হয়েছিল। কিন্তু ছবিটি ইউটিউবে মুক্তি পাওয়ার পর চিত্র বদলে যায়। সাহসী দৃশ্য আর শক্তিশালী অভিনয়ের মিশেলে এটি দ্রুতই দর্শকের মন কাড়ে।

জসবীর ভাটির পরিচালনায়, জগৎ ভূষণ সিং ও মঞ্জীত মাহিপালের লেখা এই গল্পের কেন্দ্রবিন্দুতে ২৩ বছরের এক তরুণী—ভৌরি। তার বিয়ে হয় ৪৫ বছর বয়সী অসুস্থ এক ব্যক্তির সঙ্গে। কিন্তু তার সৌন্দর্য হয়ে ওঠে গ্রামের অনেক পুরুষের আকর্ষণের কেন্দ্র। স্বামী অসুস্থ হয়ে পড়লে গ্রামপ্রধানের কুদৃষ্টি পড়ে তার ওপর।

সিনেমাটি নারীর প্রতি অন্যায় ও অবিচারের বার্তা দিতে চাইলেও আলোচনায় আসে মূলত সাহসী দৃশ্যের জন্যই।

ভৌরি চরিত্রে মাশা পাউরের অভিনয় প্রশংসা কুড়িয়েছে। তার সঙ্গে ছিলেন রঘুবীর যাদব, শক্তি কাপুর, আদিত্য পাঞ্চোলি, কুনিকা, মোহন জোশি ও বিক্রান্ত রাই। সমালোচকেরা সিনেমার সিনেমাটোগ্রাফি ও গ্রামীণ প্রেক্ষাপটের বাস্তবচিত্রের প্রশংসা করলেও প্রেক্ষাগৃহে সাফল্য আসেনি।

থিয়েটারে ব্যর্থ হলেও ইউটিউবেই যেন সিনেমাটির পুনর্জন্ম হয়েছে। মুক্তির ৯ বছর পরও এর ভিউ বাড়ছেই। সাহসী কনটেন্ট ও বাস্তবধর্মী গল্পের মিশ্রণ ছবিটিকে আজও আলোচনায় রাখছে।

বলিউড সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250