মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

অন্ধকারে ডুবে যাবে আমেরিকা! সতর্কতা জারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: প্রতীকী

মাত্র কয়েক দিন পরই আমেরিকায় ঘটতে চলেছে বিরল এক ঘটনা। সেইদিন দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্য অন্ধকারে তলিয়ে যাবে সূর্যগ্রহণের কারণে। এবারের গ্রহণ গত ৫০ বছরের মধ্যে দীর্ঘতম হবে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। 

মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ৮ই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এইদিন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে। ফলে দেশটিরে বেশ কয়েকটি অঙ্গরাজ্য অন্ধকারে ঢাকা পড়বে। 

জানা গেছে, এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মেক্সিকো থেকে শুরু হবে। এরপর মেক্সিকো হয়ে এটি আসবে আমেরিকায়।টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউইয়র্ক, ভার্মন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইনে এই গ্রহণ দেখা যাবে।

এছাড়া টেনেসি ও মিশিগানের কিছু অংশে এমনটা দেখা যাবে। তারপর গ্রহণটি কানাডা হয়ে আটলান্টিক উপকূলের দিকে অগ্রসর হবে।

আরো পড়ুন: ঈদুল ফিতর উপলক্ষ্যে স্মার্টফোনের যত অফার

এদিকে সূর্যগ্রহণ ঘিরে মার্কিনিদের মাঝে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে অবস্থান করছে। লাখ লাখ মানুষ এই ঘটনা অবলোকন করবেন বলে ধারণা করা হচ্ছে। এইদিন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মানুষ গ্রহণ হতে যাওয়া রাজ্যে ভিড় করবেন। সৌরজগতের বিস্ময়কর এই ঘটনা দেখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে সরকার।

এদিকে নিরাপত্তার বিষয়টি জনগণকে মনে করিয়ে দিতে ভুল করেনি সরকার। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ৮ই এপ্রিল সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে।

এছাড়া অনেক মানুষের সমাগমের কারণে রাজ্যে রাজ্যে যান চলাচল ব্যাহত হতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকারি সংস্থাগুলোর ওপর চাপ বাড়তে পারে। এছাড়া গ্রহণ হবে এমন রাজ্যগুলোতে ৮ই এপ্রিল অনেক স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, পৃথিবী, চাঁদ ও সূর্য এক সারিতে অবস্থান করলে এবং পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ চলে এলে গ্রহণ হয়। চাঁদের অবস্থান অনুযায়ী গ্রহণের ধরন নির্ভর করে। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়।

আগামী ৮ই এপ্রিল এই ঘটনা ঘটবে। ওই দিন বেশ কিছু সময় সূর্যের আলো সম্পূর্ণ ঢেকে থাকবে। প্রতি ২০ বছর পর পর এমন ঘটনা ঘটে থাকে।

সূত্র: নিউজউইক

এইচআ/ আই. কে. জে/  

আমেরিকা সূর্যগ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250