শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এবার ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করছে পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪

#

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ব্যবস্থাপনায় খেটে খাওয়া গরিব-মেহেনতি মানুষের জন্য ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১৮ই মার্চ) রাজশাহী পুলিশ লাইন্সে ৯ মণ ওজনের একটি গরু জবাই করে খেটে খাওয়া মানুষের মধ্যে বাজার থেকে সাশ্রয়ী দামে এ গরুর মাংস বিক্রি করা হয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশ কমিশনারের নির্দেশনায় খেটে খাওয়া গরিব-অসহায় মানুষের মধ্যে এ গরুর মাংস বিক্রি করা হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই কেজি মাংস ৬০০ টাকা কেজি দরে কিনতে পারবেন। পবিত্র রমজান মাসে খেটে খাওয়া মানুষ যাতে কম দামে গরুর মাংস ক্রয় করে খেতে পারেন সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে গত শুক্রবার (১৫ই মার্চ) খুচরা বাজারে মাছ, মাংস, ডিম, ডাল ও সবজির মতো ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর।

রাজশাহীতে সরকার নির্ধারিত ২৯টি পণ্যের যৌক্তিক মূল্য সেই দামে বিক্রি না হওয়ার বিষয়টি আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নজরে আসে। তখন তিনি খেটে খাওয়া মানুষের কথা ভেবে রমজান মাসে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রির এক অনন্য উদ্যোগ গ্রহণ করেন।

ওআ/ আই. কে. জে/

গরুর মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250