মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

কদবেলের পুষ্টিগুণ জানলে অবাক হবেন!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাজারে গেলেই এখন চোখে পড়বে নানা আকারের কদবেল। নারী ও শিশুদের কাছে বেশ প্রিয় ফলটি। শক্ত খোলসযুক্ত ফলের ভেতরে ধূসর রঙের আঠালো শাঁস এবং ছোট সাদা বীজ থাকে। টক-মিষ্টি স্বাদের এই ফলটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, স্বল্প পরিমাণে লৌহ, ভিটামিন বি১ ও ভিটামিন ‘সি’ বিদ্যমান। কথায় আছে, ‘কতবেল খেলে ওষুধের খরচ কমে। কারণ কদবেলের বহু পুষ্টিগুণ।  

বিশেষজ্ঞদের মতে, হেলাফেলার এই কদবেল কিডনি সুরক্ষিত রাখতেও সাহায্য করে। কদবেলের আছে নানা পুষ্টিগুণ। যা কাঁঠাল ও পেয়ারার প্রায় সমান। আমলকি ও আনারসের চেয়ে চার গুণ বেশি এবং পেঁপের চেয়ে দ্বিগুণের একটু কম।  তাহলে জানি কদবেল খাওয়ার উপকারিতা-

লিভার ও হার্টের জন্য উপকারি

লিভার ও হার্টের জন্য বেশি উপকারি হলো কদবেল। এর মধ্যে যে ট্যানিন থাকে তা দীর্ঘদিনের ডায়রিয়া ও পেট ব্যথা ভালো রাখতে সাহায্য করে। কলেরা ও পাইলসেরও প্রতিষেধক হিসেবে কাজ করে। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য ও আমাশায় কদবেল বেশ উপকারি। পেপটিক আলসারে কদবেল ভালো কাজ করে।

আরো পড়ুন : ত্বকের বয়স কমান মাত্র পাঁচ অভ্যাসে!

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

কদবেল রক্ত পরিষ্কার করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রক্তস্বল্পতা দূর করতেও এর জুড়ি মেলা ভার। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, স্নায়ুর শক্তি বাড়ায়। নারীদের হরমোনের অভাব সংক্রান্ত সমস্যা কমাতে সাহায্য করে বলেও বিশেষজ্ঞরা বলেন।

বদহজম দূর করে

বিশেষজ্ঞদের মতে, কদবেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন ‘সি’। যা নিয়মিত খেলে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য ও আমাশয় নিরাময় হয় সহজেই। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের জন্য দারুণ উপকারি এই ফল। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সঙ্গে সঙ্গে হজমশক্তি বাড়াতে সাহায্য করে।

যেভাবে কদবেল মেখে খাবেন

পাকা কদবেলের ভেতরে অংশ বের করে ভালোমতো চটকে নিন। এরপর তাতে দিন লবণ, বিট লবণ ও মরিচের কুঁচি। চাইলে ধনেপাতা দিতে পারেন। ব্যস! হয়ে গেলো লোভনীয় কদবেল মাখা। বাড়ির সবার জিভে জল এনে দেবে এই কদবেল মাখা। তো দেরি কেন, আজই ট্রাই করুন।

প্রতিবেদনটি সচেতনতার জন্য লেখা হয়েছে। জটিল রোগ থাকলে কদবেল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এস/কেবি 

কদবেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250