সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আবারও আমেরিকা সফরে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এ সপ্তাহেই আবার আমেরিকা সফরে যেতে পারেন। পাকিস্তান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক ডন। তিনি এবার সফরে গেলে দুই মাসের কম সময়ের মধ্যে এটি হবে তার দ্বিতীয়বার আমেরিকা সফর।

ডনের খবরে বলা হয়, আশা করা হচ্ছে, সেনাপ্রধান এ সপ্তাহেই আমেরিকা সফরে গিয়ে সেখানে তার সমমর্যাদার আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

পাকিস্তানের সরকারি সূত্রগুলো আরও বলেছে, এটি হবে পাল্টা সফর। এর আগে গত জুলাইয়ের শেষ দিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা পাকিস্তান সফর করেছিলেন।

গত ৪ঠা আগস্ট দেওয়া এক প্রেস বিবৃতিতে সেন্টকম তাদের প্রধানের সাম্প্রতিক কয়েকটি সফর নিয়ে কিছু তথ্য মনে করিয়ে দিয়েছে। সেখানে জেনারেল কুরিলার পাকিস্তান সফরসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ সফরের তথ্যও আছে।

পাকিস্তানি সেনাপ্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250