শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

ফেরদৌসকে সুনামগঞ্জে নাগরিক সংবর্ধনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলার পুরাতন নগদিপুর বাজার মাঠে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদকে। আজ (২৮শে জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে একটি জনসভার আয়োজন করা হয়েছে।

এ নাগরিক সংবর্ধনায় বক্তব্য প্রদানকালে ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন, সেটা সত্যি আমার জন্য সৌভাগ্যের বিষয়। আজ মনে হচ্ছে আমার জীবন পরিপূর্ণ হয়েছে তার সঙ্গে কাজ করতে পেরে। এতদিন সিনেমা জগতে কাজ করেছি। এখন থেকে বাস্তব জীবনে কাজ করব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে, বছরের শুরুতে সারাদেশের শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে। যা অতীতের কোনো সরকার করতে পারেনি। বিশেষ করে যদি বলি সিলেট এলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে এসেছি। এ অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষা অনেক সুন্দর।

আরো পড়ুনপ্রথম ভারতীয় নারী হিসেবে সৌদি আরব সম্মানিত করলো এই বলি তারকাকে

সুনামগঞ্জের মানুষের পাশে থাকার কথা জানিয়ে ফেরদৌস বলেন, সুনামগঞ্জের অনেক নাম শুনেছি। আজকে সরাসরি মনের মতো একটি প্রোগ্রামে এসেছি। আজকে আপনাদেরকে একটি কথা বলব, চিন্তার কোনো কারণ নেই। আমরা সবাই সুনামগঞ্জের হাওর এলাকার মানুষের পাশে আছি, থাকব।

এসি/ আই.কে.জে/ 

নাগরিক সংবর্ধনা ফেরদৌস আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250