মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

অ্যাডিলেডের স্পিন–দুর্গে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার পেসারকে নিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবারের অ্যাশেজের প্রথম দুই টেস্টে ইংল্যান্ড দলে ছিলেন পেসার গাস অ্যাটকিনসন। ৪ ইনিংসে ৫৪ ওভারে ২৩৬ রানে উইকেট নিয়েছেন মাত্র ৩টি। এবারের অ্যাশেজে যা ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্স। অ্যাডিলেডে সিরিজের তৃতীয় টেস্ট সামনে রেখে স্বাভাবিকভাবেই ইংল্যান্ড দলে অ্যাটকিনসনের জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল। 

সোমবার (১৫ই ডিসেম্বর) সেই প্রশ্নের উত্তর মিলিয়ে দিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অ্যাটকিনসনকে অ্যাডিলেড টেস্টের জন্য ঘোষণা করা একাদশে রাখা হয়নি। তার জায়গায় নেওয়া হয়েছে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার পেসার জশ টাংকে। অ্যাডিলেড টেস্ট সামনে রেখে ইংল্যান্ড দলে পরিবর্তন এই একটাই।

এবারের অ্যাশেজে ৫ টেস্টের সিরিজে অ্যাডিলেডের উইকেটই সবচেয়ে স্পিনবান্ধব। সেখানে অফ স্পিনার শোয়েব বশিরের ইংল্যান্ড দলে ডাক না পাওয়ায় অনেকে অবাক হতে পারেন। পার্থ ও ব্রিসবেনে ইংল্যান্ডের ৮ উইকেটে হারের দুই ম্যাচে কন্ডিশনের কারণে বশিরকে খেলানো হয়নি। 

অস্ট্রেলিয়াও তাদের অফ স্পিনার নাথান লায়নের ক্ষেত্রে প্রায় একই পথে হাঁটে। পার্থে লায়ন ২ ওভার বোলিং করলেও ব্রিসবেনে তাকে খেলানো হয়নি। অ্যাডিলেডে লায়নের খেলা মোটামুটি নিশ্চিত। এ মাঠে টেস্টে সর্বোচ্চ ৬৩ উইকেটও তার দখলে।

প্রশ্ন হলো, স্পিনবান্ধব উইকেটের কারণে অস্ট্রেলিয়া যদি লায়নকে স্কোয়াডে রাখতে পারে, তাহলে ইংল্যান্ড কীভাবে বশিরকে বাইরে রাখে? ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই স্পিনারের ‘হাই রিলিজ পয়েন্ট’ এবং অস্ট্রেলিয়ার উইকেটে বাউন্স আদায়ের সম্ভাবনা এর আগেও দেখেছেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস।

আর সিরিজ বাঁচাতে ইংল্যান্ডেরও ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। এরই মধ্যে ২-০–তে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার (১৭ই ডিসেম্বর) ভোরে অ্যাডিলেডে শুরু হবে তৃতীয় টেস্ট।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ২০২৩ সালে টেস্টে অভিষিক্ত টাংয়ের উইকেট নেওয়ার সামর্থ্য দেখে তাকে দলে নিয়েছে ইংল্যান্ড। এ পর্যন্ত ৬ টেস্টে ৩০ গড়ে ৩১ উইকেট নিয়েছেন টাং।

গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ৫ টেস্টের সিরিজে ৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সেই সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি হন টাং। এ সিরিজেই তৃতীয় টেস্টে আঙুল ভেঙে অবসর নেওয়ার পর ইংল্যান্ডের হয়ে আর খেলা হয়নি বশিরের।

জশ টাং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250