মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা *** নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ শুরু *** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি *** নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৫৫১ পেশাজীবীর বিবৃতি

তাসকিন এলপিএলে খেলার অনুমতি পাবেন কিনা জানালেন পাপন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার (২১শে মে)। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেলেন পেসার তাসকিন আহমেদ। নিলামের আগেই বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। অর্থাৎ এবারের এলপিএলে দুই টাইগার পেসার দল পেলেন। তবে শেষ পর্যন্ত তারা খেলার অনুমতি পাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। এ নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার (২১শে মে) ৫০ হাজার মার্কিন ডলারে কলম্বো স্ট্রাইকার্স দলে যুক্ত হয়েছেন তাসকিন। অনুমতি পেলে প্রথমবারের মতো এলপিএলে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। অন্যদিকে ডাম্বুলা থান্ডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ। বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এবার এলপিএলের ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনে নিয়েছে।

আরো পড়ুন : মোস্তাফিজ নিজেই জানালেন ‘ফিজ’ নাম যেভাবে এলো

এদিকে, তাসকিন গত কয়েক বছরের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেও বিসিবির অনুমতি পাননি। এবার সেই সুযোগটি মিলবে কি না জানিয়েছেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী পাপন, ‘(তাসকিনের ডাক পাওয়া) বড় পাওয়া কি না সেটা নির্ভর করবে বিশ্বকাপের ওপর। ওরা ওখানে কি করে আগে সেটা দেখে নিই। পারফরম্যান্স দেখে বলতে পারব এটা বড় পাওয়া না অন্য কিছু। শুনুন, সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য। এটা প্রতিটা খেলোয়াড়ের জন্যই বলছি।’

পাপন আরও বলেন, ‘আমাদের এখানে সেরাটা দিক সবাই। এটা জানি চেষ্টা সবাই করে, কিন্তু সবসময় তো আর হয় না। আশা করি তারা তাদের সেরাটা খেলতে পারবে। আর তারপর এলপিএল, আইপিএল যা যা আছে সেখানে খেলবে। এসব টুর্নামেন্টে তারা যত বেশি সুযোগ পাবে, সেটা কিন্তু আমাদের জন্যই ভালো। এতে তারাও খুশি, আমরাও খুশি। কিন্তু দেশের খেলা বাদ দিয়ে নয়।’

এস/ আই.কে.জে/

তাসকিন আহমেদ পাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250