সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

এলপিজির নতুন দাম জানা যাবে আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

এলপি গ্যাসের নতুন দাম আজ রোববার (৪ঠা ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। শনিবার (৩রা ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান এ তথ্য জানান। তিনি বলেন, চলতি মাসের (ফেব্রুয়ারি) জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য রোববার বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ঘোষণা করা হবে।

আরো পড়ুন: হিলি বন্দর দিয়ে এলো ১০০ মেট্রিক টন আলু

এর আগে, গত ২রা জানুয়ারি টানা ৬ষ্ঠ মাসের মতো ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়। ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪০৪ টাকা, নভেম্বরে ছিল ১ হাজার ৩৮১ টাকা, অক্টোবরে ছিল ১ হাজার ৩৬৩ টাকা, সেপ্টেম্বরে ছিল ১ হাজার ২৮৪ টাকা, আগস্টে ছিল ১ হাজার ১৪০ টাকা এবং জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা।

উল্লেখ্য, গত বছর এলপিজির দাম ৫ দফা কমেছিল এবং বেড়েছিল ৭ দফা।

এইচআ/ আই. কে. জে/ 

দাম এলপিজি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250