সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

নির্মাতা রাকেশ ওমপ্রকাশ মেহরার পছন্দের তিন সিরিজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

‘সাকসেশন’ সিরিজের দৃশ্য

‘রং দে বাসন্তি’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘তুফান’সহ অনেক জনপ্রিয় সিনেমার নির্মাতা রাকেশ ওমপ্রকাশ মেহরা। বোম্বে টাইমসকে তিনি জানালেন নিজের পছন্দের তিনটি সিরিজের নাম। কেন পছন্দ সিরিজগুলো, জানালেন সেটাও। তার পছন্দের সিরিজগুলো হলো- সাকসেশন, দ্য বিয়ার ও স্কুইড গেম।

এইচবিওর সিরিজ ‘সাকসেশন’ তৈরি হয়েছে রয় পরিবারকে কেন্দ্র করে, যারা একটি প্রভাবশালী মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট গ্রুপের মালিক। এ পরিবারের প্রধান অসুস্থ হওয়ার পর দ্বন্দ্বে জড়ায় তার চার সন্তান। মিডিয়া গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা পরস্পরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এইচবিওতে ২০১৮ সালে শুরু হয়েছিল সিরিজটির প্রচার; চতুর্থ এবং শেষ সিজন প্রচারিত হয় ২০২৩ সালে।

সাকসেশন সিরিজটি নিয়ে রাকেশ ওমপ্রকাশ মেহরা বলেন, ‘সাকসেশন দেখার পর থেকে এর ঘোরে আছি। পাঁচ বছর আগে সিরিজটি নিয়ে যখন হইচই চলছিল, তখন এটা দেখিনি। মাস তিনেক আগে দেখা শুরু করি। এক সপ্তাহেই চারটি সিজন শেষ করেছি।

কমেডি ড্রামা ‘দ্য বিয়ার’-এর প্রথম সিজন প্রকাশ পায় ২০২২ সালে, ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে। সর্বশেষ এ বছরের জুলাইয়ে এসেছে চতুর্থ সিজন। কারমি বারজাত্তো নামের এক বিখ্যাত শেফকে নিয়ে সিরিজের কাহিনি। ভাইয়ের মৃত্যুর পর নিজের বাড়িতে ফিরে আসে কারমি। পারিবারিক রেস্তোরাঁর দায়িত্ব নেয়।

রেস্তোরাঁটি আগের চেহারায় ফিরিয়ে আনতে নানা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। সিরিজটি নিয়ে রাকেশ ওমপ্রকাশ মেহরার মন্তব্য, ‘দ্য বিয়ারের সব সিজন অনেকের পছন্দ না-ও হতে পারে। তবে আমার কিন্তু সিরিজটি বেশ লেগেছে।

ভিন্নধর্মী প্লটের কারণে ২০২১ সালে প্রথম সিজনেই আলোচনার কেন্দ্রে চলে আসে কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’। তৃতীয় এবং শেষ সিজনটি প্রচারিত হয়েছে এ বছর। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আর্থিক দুর্দশাগ্রস্ত মানুষকে খুঁজে আনা হয়। তাদের ঠেলে দেওয়া হয় একটি ভয়ংকর খেলায়। এ খেলায় জয়ী হতে পারলে রয়েছে ধনী হওয়ার সুযোগ।

আর হেরে গেলে নিশ্চিত মৃত্যু। সিরিজটি নিয়ে রাকেশ ওমপ্রকাশ মেহরা বলেন, ‘স্কুইড গেমের আইডিয়া আমার খুব ভালো লেগেছে। গল্পের কেন্দ্রে আছে লোভ, অর্থ আর পশ্চিমাদের শোষণ। অসাধারণ কনসেপ্ট। প্যারাসাইট সিনেমাটি যেভাবে আমাদের কাঁদিয়েছিল, সেভাবে স্কুইড গেমও চোখে জল আনে।

জে.এস/

রাকেশ ওমপ্রকাশ মেহরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250