শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

মক্কায় কোরআন প্রতিযোগিতায় ১২৩ দেশের মধ্যে প্রথম বাংলাদেশ

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৪

#

সৌদি আরবের মসজিদে হারামে অনুষ্ঠিত ৪৪তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য জোড়া সাফল্য বয়ে এনেছে বাংলাদেশের দুই প্রতিযোগী।

মোট ১২৩টি দেশের ১৭৪ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক। পাশাপাশি একই প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে দেশের মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।

বুধবার (২১শে আগস্ট) এশার নামাজের পর (বাংলাদেশ সময় রাত ১২টার পর) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ।

পাঁচ ক্যাটাগরির এই প্রতিযোগিতায় ১২৩ দেশের ১৭৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পাঁচ বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের সর্বমোট ৪০ লাখ সৌদি রিয়াল পুরস্কার দেওয়া হয়।

ক্যাটাগরি পাঁচটি হলো এক. শাতেবি পদ্ধতিতে সাত কেরাতসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হাফেজ। দুই. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হাফেজ এবং একক শব্দগুলোর তাফসির। তিন. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হাফেজ। চার. তাজবিদসহ ১৫ পারা হাফেজ। পাঁচ. তাজবিদসহ পাঁচ পারা হাফেজ (শেষোক্ত বিভাগটি ওয়াইসি ভুক্ত নয় এমন দেশের জন্য প্রযোজ্য)। এটি বিশ্বের অন্যতম বড় কোরআন প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় হাফেজ দুই গ্রুপে দুজন হাফেজে কোরআন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। হাফেজ আনাছ ৩০ পারা গ্রুপের প্রতিযোগী। তিনি শায়খ নেছার আহমাদ আন নাছেরী পরিচালিত মারকাজুত তাহফিজের ছাত্র। এতে হাফেজ আনাছ সম্মাননা ক্রেস্ট ও নগদ দুই লাখ রিয়াল পুরস্কার লাভ করেন। আর হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপের প্রতিযোগী। তিনি মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম পরিচালিত মারকাযু ফয়জিল কোরআনের শিক্ষার্থী। তিনি সম্মাননা ক্রেস্ট ও নগদ দেড় লাখ রিয়াল পুরস্কার লাভ করেন।

প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী আবদুল লাতিফ বিন আবদুল আজিজ আলে শায়খ জানিয়েছেন, এ বছরের প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেছে।

এ সময় মন্ত্রী মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল এবং ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজকে প্রতিযোগিতা সফল করতে তাদের সমর্থন ও সহায়তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

ওআ/

কোরআন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250