মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ছেলের হাত ধরে ৮ বছর পর ফিরছেন অস্কারজয়ী অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০১৭ সালে অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস। এমন খবরে সিনেমাপ্রেমীদের হৃদয় ভেঙে গিয়েছিল। আট বছর বিরতির পর আবার পর্দায় ফিরছেন ড্যানিয়েল। দেখা যাবে ‘আনেমোনি’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন ড্যানিয়েলের ছেলে রোনান ডে-লুইস।

গত বছর জানা গিয়েছিল আনেমোনি সিনেমায় ড্যানিয়েল ডে-লুইসের অভিনয়ের কথা। এবার জানা গেল প্রিমিয়ারের দিনক্ষণ। আগামী ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্য নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে আনেমোনি সিনেমার। সম্প্রতি সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে প্রিমিয়ারের ঘোষণা দেন নির্মাতারা। খবর দ্য সানের।

উত্তর ইংল্যান্ডের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে আনেমোনি। গল্পে দেখা যাবে, শহরের এক বাসিন্দা শন বিন, যিনি বহুদিনের বিচ্ছিন্ন সন্ন্যাসী ভাইয়ের (ডে-লুইস) সঙ্গে দেখা করতে বনে যায়। অনেক বছর আগে কোনো এক ঘটনার কারণে দুই ভাইয়ের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। রহস্যময় ও জটিল অতীতে বাঁধা এই দুই ভাইয়ের সম্পর্ক তিক্ত হলেও মাঝে মাঝে কোমল হয়ে ওঠে। এতে আরও অভিনয় করেছেন সামান্থা মর্টন, স্যামুয়েল বটমলি প্রমুখ। প্রযোজনা করছে ফোকাস ফিচার।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তিনবার সেরা অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার জিতেছেন ড্যানিয়েল ডে-লুইস। ১৯৮৯ সালে ‘মাই লেফট ফুট’ সিনেমার জন্য প্রথমবার অস্কার জেতেন তিনি। এরপর ‘দেয়ার উইল বি ব্লাড’ (২০০৭) ও ‘লিঙ্কন’ (২০১২)-এর জন্য সেরা অভিনেতা হিসেবে ঘরে তোলেন অস্কার। সর্বশেষ থমাস অ্যান্ডারসনের ‘ফ্যান্টম থ্রেড’ সিনেমায় দেখা গিয়েছিল ড্যানিয়েলকে। এটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।

হলিউড অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250