মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ

অবশেষে বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভোর থেকেই হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ক্রিকেটভক্তরা। তবে এবার কোনো আন্দোলন নয়, বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগেও টিকিট না পাওয়ায় হতাশ তারা। এরপরই টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে।

আজ রোববার (২৯শে ডিসেম্বর) বেলা ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বিকেল ৪টা থেকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সেই সুযোগ থাকবে। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।

অন্যদিকে, অনলাইনে টিকিট নেওয়া যাবে অফিসিয়াল এই ওয়েবসাইট থেকে।

ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য 

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা

২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা

৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা

৪.  ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা

আরো পড়ুন : ৭৩৩ দিনের দীর্ঘ অপেক্ষা ফুরালো বাবরের

৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা

৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা

৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা

৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা

৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা

১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

১১. ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায় ৩০০টি আসন পাওয়া যায়।

মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে

১. মিরপুর শাখা (মিরপুর ১১)

২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)

৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)

৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)

৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)

৬. কামরাঙ্গীর চর শাখা

৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)

এস/ আই.কে.জে/ 

বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250