শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা, সবাই একসঙ্গে কাজ করব: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে সহ সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।’

যারা একসাথে নির্বাচন করেছেন, তারা প্রত্যেকে উপদেষ্টা বলেন ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, তারা আমাদের পরামর্শ দেবেন।

জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখবেন বলে জানান তিনি।

দায়িত্বপালনকালে মারা যাওয়া সাংবাদিক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান সাদিক কায়েম। তিনি সব গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

আজ বুধবার (১০ই সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নির্বাচিত ভিপি সাদিক কায়েম।

অন্যদিকে জিএস নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ বলেছেন, ‘আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নেই।’

তিনি আরও জানান, সব শিক্ষার্থীর আমানত তাদের নবনির্বাচিত নেতৃত্বের ওপর অর্পিত হয়েছে। যে কয়দিন তারা দায়িত্বে থাকবেন, সে কয়দিন যদি ভুল কিছু করে থাকেন তবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন শুধরে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাদিক কায়েম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250