রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান *** সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম *** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ

সকালে খালি পেটে ঘি খেলে যা হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

রান্নায় স্বাদ বাড়াতে ঘি’য়ের জুড়ি নেই। অনেকে গরম ভাতে এক চামচ ঘি খেতে পছন্দ করেন।  কিন্তু কখনও খালি পেটে ঘি খাওয়ার কথা ভেবেছেন? অনেকের হয়তো জানা নেই, সকালে খালি পেটে এক চামচ ঘি খেলে মিলবে নানা উপকারিতা। প্রতিদিন এক চামচ ঘি খেলে হৃৎপিণ্ড থেকে ত্বক সব সুস্থ ও সুন্দর থাকে। বিশেষজ্ঞদের মতে, ঘিয়ের উপকারিতা পেতে গেলে এটি সকালে খালি পেটেই খাওয়া উচিত।

পুষ্টিবিদরা বলছেন, ঘিয়ের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট নেই। তাই এটি সকালে খেলে সারাদিন শক্তিতে ভরপুর থাকা যায়। তাছাড়া ঘি সহজপাচ্য এবং দ্রুত বিপাক হয়। তাই খালি পেটে ঘি খেলে হজমের গোলমাল হওয়ার কোনও সম্ভাবনা নেই। 

ঘিয়ের মধ্যে এ, ই এবং ডি-এর মতো ভিটামিন রয়েছে। এসব পুষ্টি সামগ্রিকভাবে স্বাস্থ্য উন্নত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এতে যেমন রোগের ঝুঁকি কমে, তেমনই হাড় শক্তিশালী হয় এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকে।

আরো পড়ুন : সুস্থ থাকতে এই তিন ধরনের ডাল খাওয়া যাবে না

সকালবেলা খালি পেটে ঘি খেলে, এতে থাকা অ্যান্টিঅক্সিডনেট দেহের অক্সিডেটিভ চাপ কমায় এবং ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে শরীরকে সুস্থ রাখে। শুধু তাই নয়, এভাবে ঘি খেলে শারীরিক প্রদাহ এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে। 

ঘিয়ের গ্লাইসেমিক সূচক কম। তাই সকালে খালি পেটে ঘি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং, সারাদিন এনার্জিতে ভরপুর থাকতে পারবেন। পাশাপাশি এটি অন্ত্রের স্বাস্থ্যকে ভাল রাখে। এতে হজমজনিত সমস্যা দূর হয়। 

ঘিয়ের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। তাছাড়া এক চামচ করে ঘি খেলে কোলেস্টেরলের মাত্রাও বাড়ে না। কিন্তু এতে ক্যালোরির পরিমাণ বেশি। তাই ১ চামচের বেশি না খাওয়াই ভাল।

সকালবেলা খালি পেটে ঘি খেলে এর পুষ্টিগুণ সবচেয়ে ভাল মাত্রায় পাওয়া যায়। আপনি টোস্টে মাখন বা জ্যামের বদলে ঘি ব্যবহার করতে পারেন। এমনকি ওটমিলেও ঘি মিশিয়ে খেতে পারেন। 

এস/এসি


ঘি পুষ্টিবিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250