শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

পৃথিবীর অনেক মানুষই যেখানে অল্প বয়সে বিভিন্ন রোগ-শোকে ভুগে মারা যাচ্ছেন, সেখানে শতায়ু পার করেও আনন্দে বাঁচছেন কিছু মানুষ। রোগে জর্জরিত হয়ে নয়, বরং সুস্থভাবে চলাফেরা করতে পারেন তারা। বলছি, জাপানের ওকিনওয়া দ্বীপের বাসিন্দাদের কথা। কোন মন্ত্রবলে তারা শুধু সুস্থতা নয়, ছিপছিপে চেহারা, দাগহীন ত্বক, উজ্জ্বল চুল নিয়ে বেঁচে আছেন তা নিয়ে বিশ্ববাসীর আগ্রহের শেষ নেই। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আনন্দের সঙ্গে সুস্থভাবে বাঁচার চাবিকাঠি লুকিয়ে আছে কিছু জাপানি দর্শনে। যেমন-

ইকিগাই

বাঁচা মানে সুস্থ শরীরে, আনন্দের সঙ্গে জীবনযাপন। সেই কৌশল শেখায় ইকিগাই। ‘ইকিগাই: দ্য জাপানিজ় সিক্রেট টু আ জয়ফুল লাইফ’ বইটি বিশ্ব জুড়ে এতটা আলোচিত যে ৬৩টি ভাষায় তা অনুবাদ হয়েছে। ‘ইকিগাই’-এর ইংরেজি করলে দাঁড়ায় ‘বেঁচে থাকার উদ্দেশ্য সন্ধান’। এই জীবনদর্শন  জীবনে সেই কাজের দিক নির্দেশ করে, যা আনন্দ দেয়, জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

একঘেয়ে জীবন নয়, বরং সুস্থ শরীরে দীর্ঘজীবী হওয়ার পথ সুগম করে ইকিগাই। জাপানের ওগিমি গ্রামের শতায়ু মানুষজনের জীবনযাপনের উৎস সন্ধান করে বইটি লেখা হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, জীবনের শেষ প্রান্তে এসে কেউ বাগান করেন, কেউ আবার শিল্পচর্চা করেন, কেউ বন্ধু-বান্ধবদের সঙ্গে সুখে জীবন কাটাচ্ছেন। বেশিরভাগ বয়স্ক মানুষ তাদের শখ নিয়ে কাজ করছেন এবং সুখে বাঁচছেন।

কাইজ়েন

ছোট ছোট বদল এবং ধারাবাহিক প্রচেষ্টাই জীবনে সাফল্য এনে দিতে পারে। জাপানি শব্দ ‘কাইজ়েন’ বলতে বোঝায় ‘ভালোর জন্য বদল’। উন্নয়নের জন্য ক্রমাগত চেষ্টাই এই দর্শনের মূলমন্ত্র। কাইজেন অনুযায়ী, কর্মক্ষেত্রে যদি নিম্ন থেকে উচুঁ — সমস্ত কর্মীর দিকে মনোযোগ দেওয়া যায়, তাদের সঙ্গে সঠিক সমন্বয় গড়ে তোলা যায়, তাহলেই উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। ছোটখাটো প্রতিটি ক্ষেত্রে সজাগ দৃষ্টি এ জন্য জরুরি।

হারা হাচি বু

বেঁচে থাকাই শুধু নয়, আনন্দের সঙ্গে সুস্থ শরীরে বাঁচাও জরুরি। ‘হারা হাচি বু’ এমন এক জীবনদর্শন, যা শরীর সুস্থ রাখতে নির্দিষ্ট খাদ্যাভ্যাসের কথা বলে। বেশিরভাগ জাপানিরা পেট ৮০ শতাংশ ভরে গেলেই খাওয়া বন্ধ করে দিতে হবে, এই পদ্ধতি মেনে চলেন। অনেকেই মনে করেন, জাপানিদের সুস্থ এবং সুন্দর জীবনের রহস্য লুকিয়ে তাদের খাদ্যাভ্যাসে।

হজমশক্তি বৃদ্ধিতে এবং ওজন কমাতে সাহায্য করে হারা হাচি বু। পেট খালি থাকলে অনেকেরই আরও কিছু খাওয়ার ইচ্ছা হতে পারে। সে কারণেই বলা হয়েছে এমন খাদ্যাভ্যাস রপ্ত করতে হলে ধীরে ধীরে খেতে হবে। দীর্ঘ সময় ধরে খেলে মস্তিষ্কে সঙ্কেত পৌঁছবে অনেকটা খাওয়া হচ্ছে, যেটা দ্রুত খেলে কখনওই সম্ভব নয়।

জে.এস/

জাপানিদের দীর্ঘ জীবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250