মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সন্তানের ফেসবুক পোস্টে ৪৮ বছর পর বান্ধবীদের খুঁজে পেলেন মা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে ৪৮ বছর পর মায়ের হারানো বান্ধবীদের খুঁজে পেয়েছেন খালেদ মাহমুদ খান সোহাগ নামের এক যুবক।

গত ২০শে আগস্ট ও ১লা সেপ্টেম্বর ফেসবুকের ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ গ্রুপে মাসহ তার বান্ধবীদের প্রায় পঞ্চাশ বছর আগে তোলা দুটি ছবি পোস্ট করেন সোহাগ। এর ৩ থেকে ৪ দিনের মধ্যেই খুঁজে পান মায়ের বান্ধবীদের।

জানা গেছে, ১৯৭৪ সালের কথা। মূল পোস্টের ছবিতে থাকা সেলিনা, নারগিস, নীলু, শিরিন, পপি ও রোজীনা তখন একাদশ শ্রেণীর শিক্ষার্থী। পড়তেন ঢাকার ইডেন কলেজে। একদিন ভাবনায় এলো বান্ধবীরা মিলে গ্রুপ ছবি তুলবেন। প্ল্যান করে গ্রুপ ধরে একদিন চলে গেলেন ঢাকার গ্রিন রোডে থাকা তৎকালীন মোনালিসা স্টুডিওতে। এরপর ১৯৭৭ সালে বিয়ে হয়ে যায় নাজমা পারভীন ওরফে রোজীর। সংসার জীবনে প্রবেশের পর জীবনের বাস্তবতায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সকলের সাথে। হারিয়ে ফেলেন প্রিয় বান্ধবীদের।

এরপর কেটে গেছে প্রায় ৪৮ বছর। নাজমা পারভীনের বয়স এখন ৬৯ বছর। স্মৃতিগুলো প্রায়ই ডাক দেয় তাকে। মনে পড়ে কলেজ জীবনের ঘনিষ্ঠ বান্ধবী সেলিনা, নারগিস, নীলু ও পপিদের কথা। কতকাল হলো যোগাযোগ নেই কারও সাথে। কে, কোথায়, কেমন আছে খুব জানতে ইচ্ছা করে তার! কিন্তু উপায় কী! তাই অবসর সময়ে অ্যালবামে থাকা পুরনো সেই পঞ্চাশ বছর আগে স্টুডিওতে তোলা সাদাকালো ছবি দেখেন রোজী। পাশাপাশি ছেলে খালেদ মাহমুদ খান সোহাগকেও দেখান ছবিগুলো।

নাজমা পারভীনের ছোট সন্তান সোহাগ বাংলাদেশের দুষ্পাপ্য ছবিসমগ্র প্ল্যাটফর্ম সম্বন্ধে জানতেন। বিশেষ চাহিদা সম্পন্ন সোহাগ নিজেও ইতোপূর্বে গ্রুপে ছবি পোস্ট দিয়ে ৩০ বছর আগের হারানো বন্ধুকে খুঁজে পেয়েছেন। তার মনে আশা জাগে, মায়ের বান্ধবীর খোঁজও মিলবে এখানে। একবুক আশা নিয়ে সোহাগ ৪৮ বছর আগের একটি পুরনো ছবি পোস্ট করেন।

প্রায় অর্ধশত বছর পর হারানো বান্ধবীদের খুঁজে পেয়ে নাজমা পারভীন ওরফে রোজী ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ ফেসবুক গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন।

ওআ/ আই.কে.জে/


ফেসবুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250