শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তোফায়েল আহমেদ, বদরুদ্দীন উমরের মৃত্যুতে সংসদে শোক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই জুন ২০২৬

#

ফাইল ছবি

ধর্ষণ ও হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তার, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বামপন্থি তাত্ত্বিক, ইতিহাসবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে জাতীয় সংসদে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে আজ রোববার। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

সংসদীয় রেওয়াজ অনুযায়ী অধিবেশনের প্রথম দিন স্পিকারের প্রস্তাবের পর দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তি, মন্ত্রী ও সংসদ সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। তাদের সম্মানে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

অধিবেশনে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শফিক আহমেদ, আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন এবং দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিনের মৃত্যুতে শোক প্রস্তাব করা হয়।

এ ছাড়া বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন, জি এম ফজলুল হক, জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সারোয়ার মিলন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংসদ সদস্য মো. শামসুদ্দোহার মৃত্যুতে সংসদ শোক প্রকাশ করে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতেও সংসদে শোক জানানো হয়।

এ ছাড়া জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন, বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, বামপন্থি নেতা ও লেখক বদরুদ্দীন উমর, নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশিন, বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আবদুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেসা, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, বৌদ্ধ ভিক্ষু ড. জ্ঞানশ্রী মহাথেরো এবং সাংবাদিক গাজী রুহুল আমিনের মৃত্যুতে শোক জানানো হয়।

একই সঙ্গে মিরপুরের রামিসা, নরসিংদীর ফাহিমা মিম ও আমিনা এবং তাবাসসুম আক্তারের মৃত্যুতেও শোক প্রকাশ করে সংসদ। এই চার শিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে।

সংসদে শোক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250