মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

বাংলায় মুক্তি পাবে ‘কান্তারা’ সিনেমার প্রিকুয়েল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সারা ভারতের দর্শক টানতে দক্ষিণ ইন্ডাস্ট্রি বিভিন্ন ভাষায় সিনেমা মুক্তি দিচ্ছে। এ তালিকায় তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, ইংরেজি থাকলেও বাংলা এতদিন ছিল না। এবার সেই আক্ষেপও ঘুচতে যাচ্ছে। কন্নড় সিনেমা কান্তারার প্রিকুয়েল ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’ অন্যান্য ভাষার পাশাপাশি মুক্তি পাবে বাংলায়ও। খবর বলিউড হাঙ্গামার।

২০২২ সালে ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তারা’ রেকর্ড গড়েছিল কন্নড় ইন্ডাস্ট্রিতে। ১৬ কোটি রুপিতে বানানো সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটির বেশি। এ সাফল্যের পর ঘোষণা আসে প্রিকুয়েলের। কান্তারার আগের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’।

আগামী ২রা অক্টোবর মুক্তি পাচ্ছে ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’। গতকাল সোমবার (৭ই জুলাই) ঋষভ শেঠির জন্মদিন উপলক্ষে ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে দেওয়া হলো মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দির পাশাপাশি বাংলাতেও প্রকাশ করা হয়েছে সিনেমার পোস্টার।

জে.এস/

দক্ষিণী সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250