বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে চাঁদাবাজি, গ্রেফতার ১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৪

#

রাজধানীর তেজগাঁয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে চাঁদাবাজির অভিযোগে মো. জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিমকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) রাতে কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগকারী মোহাম্মদ আবু মুছা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) অনুমোদিত প্রতিষ্ঠান খাজা গরীবে নেওয়াজ জেনারেটর অ্যান্ড পাওয়ার ডিস্টিবিউশন সেন্টার ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পাওয়ারের (আইডিপি) প্রকল্প পরিচালক পদে কর্মরত।

তার প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি বন্ধে ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারের অনুমোদিত মিটারগুলো আইডিপির অনুকূলে সংযোগ নেয়। পরবর্তী সময়ে আইডিপি সংযোগগুলো সঠিকভাবে পরিচালনা করে দৈনন্দিন বিদ্যুৎ বিল আদায় করে সরকারকে পরিশোধ করে। গত ৪ঠা সেপ্টেম্বর সন্ধ্যায় জসিম তার সহযোগিদের নিয়ে আইডিপির তেজগাঁয়ের পূর্ব তেজতুরী বাজারের অফিসে গিয়ে বিদ্যুতের লাইন চালানোর জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, দাবিকৃত চাঁদা না দিলে প্রতিষ্ঠান ও কর্মরত কর্মচারীদের বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি প্রদান করে। তাছাড়াও জসিম আইডিপির নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ লাইন সংযোগ গ্রহণকারী ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ২০ লাখ টাকা চাঁদা আদায় করেছে।

তিনি বলেন, এ সংক্রান্তে ভুক্তভোগী মোহাম্মদ আবু মুছার অভিযোগের পরিপ্রেক্ষিতে তেজগাঁও থানায় একটি মামলা রুজু হয়। মামলার পর ঘটনার সত্যতা পাওয়ায় জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিমকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
ওআ/

প্রাথমিক বিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250