বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

সাকিবদের বিপক্ষে তামিমের অন্যরকম রেকর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই খেলছেন তামিম ইকবাল। দশম আসরে এসে ম্যাচ খেলার সেঞ্চুরি পূর্ণ করেছেন এই ওপেনার। 

বিপিএল ইতিহাসে ৮ম ব্যাটার হিসেবে সোমবার (১৯শে ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক।

একশো ম্যাচ পূর্ণ করতে তামিম খেলেছেন মোট ৮টি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। শুরু করেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে। এরপর খেলেছেন মিনিস্টার গ্রুপ ঢাকা, খুলনা টাইগার্স, রাজশাহী কিংস, ঢাকা প্লাটুন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম ভাইকিংসে। আর এবার খেলছেন ফরচুন বরিশালে।

তামিমের আগে এই মাইলফলক ছুঁয়েছেন আরও ৭ ব্যাটার। এই তালিকায় ১২১ ম্যাচ খেলে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। এরপর আছেন যথাক্রমে এনামুল হক বিজয় (১১৭), মাহমুদউল্লাহ রিয়াদ (১১৪), ইমরুল কায়েস (১১১), মাশরাফি বিন মর্তুজা (১১০), মোহাম্মদ মিঠুন (১১০) ও সাকিব আল হাসান (১১০)।

আরও পড়ুন: টস জিতে সাকিবদের বিপক্ষে ব্যাটিংয়ে তামিমরা

এদিকে আজকের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। শুধুই প্লে অফ নয়, টেবিলের শীর্ষ দুইয়েও জায়গা পাকা রাইডার্সদের। অন্যদিকে প্লে অফের পথে আছে ফরচুন বরিশাল। তাই পয়েন্ট টেবিল বিবেচনায় এই ম্যাচ রংপুরের জন্য আনুষ্ঠানিকতার হলেও বরিশালের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

এসকে/ 

সেঞ্চুরি তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250