রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে গভীর রাতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাসনিমুজ্জামান। 

সোমবার (২২শে ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৌরসভার ঝালুপাড়া, আরামনগর বাজার, শিমলাবাজার, রেলওয়ে স্টেশন, পপুলার মোড় ও বাউসি বাজার এলাকায় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। 

সরজমিনে দেখা যায়, কনকনে শীতে কাঁপছে সারাদেশ। আর এ শীতে চরম ভোগান্তিতে পড়েছে যমুনা ও ঝিনাইনদী বেষ্টিত জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অসহায় শীতার্ত মানুষ। বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষেরা। তাদের কষ্ট লাঘবে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল মানুষের কাছে গভীর রাতে কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাসনিমুজ্জামান। কনকনে শীতের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার যখন ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন এ সময় তারা আবেগে আপ্লূত হয়ে পড়েন। অনেকেই কম্বল পেয়ে আবেগে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. তাসনিমুজ্জামান বলেন, এ সময় সর্বত্রই শীতের তীব্রতা চলছে। শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল অসহায় মানুষ। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর রাতে ঘুরে ঘুরে তাদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। যদিও চাহিদার চেয়ে কম্বল বরাদ্দ অনেক কম। তবে পর্যাক্রমে সব অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শওকত জামিল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ মো. ইমরান, উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ। 

জে.এস/

ইউএনও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250