শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেনজেল ওয়াশিংটনের কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তার কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তার ক্যারিয়ারে কখনোই অস্কার পাওয়ার আশায় কোনো চরিত্র বাছাই করেননি।

শুক্রবার (১৫ই আগস্ট) হলিউডে মুক্তি পেয়েছে ডেনজেল ওয়াশিংটন অভিনীত ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ সিনেমাটি। সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি এ উপলক্ষে এসেছিলেন জ্যাকস টকস নামের এক শোতে। সেখানেই অস্কার প্রসঙ্গে নিজের মনের কথা জানান অভিনেতা।

ডেনজেল ওয়াশিংটন বলেন, ‘আমি অস্কারের আশায় কোনো কাজ করিনি। এগুলো নিয়ে কখনো ভাবিনি। অনেক দিন ধরে অভিনয় করছি। এমন সময় এসেছে, যখন আমি জিতেছি, কিন্তু আমার জেতার কথা ছিল না। আবার এমন সময় ছিল, যখন আমার জেতার কথা ছিল, কিন্তু আমি জিতিনি। আসলে আমি বিশ্বাস করি মানুষ পুরস্কার দেয়, আর সৃষ্টিকর্তা দেন প্রতিদান।’

অভিনেতা আরও বলেন, ‘অস্কার নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এটা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। আমি অহংকার করছি না! শুধু এ বিষয়ে আমার উপলব্ধিটা বলছি। আমি জানি, শেষ দিনগুলোতে অস্কার আমার কোনো উপকারে আসবে না।’

গত অস্কারে ‘গ্ল্যাডিয়েটর ২’ সিনেমার জন্য অভিনেতা হিসেবে মনোনয়নটাও জোটেনি ডেনজেল ওয়াশিংটনের। এই ঘটনায় অবাক হয়েছেন অনেকে, সমালোচনাও করেছেন কেউ কেউ। অনেকে ধরে নিয়েছিলেন, মনোনয়ন না পাওয়ায় মন খারাপ হয়েছে ওয়াশিংটনের। কিন্তু তখনো বিষয়টিকে পাত্তা দেননি ওয়াশিংটন। সে সময় দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, ‘ভেবেছ আমার খুব মন খারাপ? মোটেও না। আমি যা করেছি তা নিয়ে যেমন খুব আনন্দিত, যা করছি তা নিয়েও বেশ সন্তুষ্ট।’

জে.এস/

হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250