বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

২৪ কেজির দু’টি দাঁতিনা মাছ ১ লাখ ২৫ হাজারে বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে আধা মণ ওজনের দুইটি দাঁতিনা মাছ। এক লাখ চব্বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছ দুইটি। এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারে মাছ দুটি পাওয়া যায়।

শনিবার (১৭ই ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে মৎস্য বন্দর মহিপুরের কুতুবদিয়া ফিস এ মাছ দুটি বিক্রির জন্য উঠানো হয়। 

এ সময় ডাকের মাধ্যমে মাছদুটি কিনে নেয় মৎস্য পাইকার সজীব হোসেন। এফবি মায়ের দোয়া ট্রলারে এই মাছ দুইটি গত তিন দিন আগে গভীর সাগরে ধরা পড়ে।

এ বিষয় ওই ট্রলার মাঝি লক্ষি মিয়া বলেন, সচারাচর দাঁতিনা মাছগুলো তেমন একটা পাওয়া যায়না। আমরা সাগরে ইলিশের জাল ফেলেছিলাম তখন হঠাৎ দেখি বড় কোন মাছ, প্রথমে ভেবেছিলাম কোরাল মাছ পরে কাছাকাছি গিয়ে দেখি দুটি দাতিনা মাছ।

মহিপুর কুতুবদিয়া ফিস এর মালিক বলেন, দাঁতিনা মাছদুটি ২ লাখ ৪০ হাজার টাকা মণ হিসাবে, কেজি প্রতি ৬ হাজার টাকা দরে ২৪ কেজি ৬৫০ গ্রাম ওজনের দাতিনা মাছদুটি বিক্রি হয় ১ লাখ ২৫ হাজার টাকায়।

মৎস্য পাইকার সবজি হোসেন বলেন, দাঁতিনা মাছ মূলত সচারাচর ঘাটে তেমন একটা আসেনা। আজ হঠাৎ দেখে ডাকের মাধ্যমে কিনে নিলাম। মাছ দুটি ৬ হাজার টাকা কেজি দরে কিনেছি, এখন বিক্রির জন্য ঢাকায় পাঠাবো। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো।

আরও পড়ুন: ৫ লাখে বিক্রি হলো সেই জাভা ভোল মাছ!

এ বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদ-নদী এবং সাগরের কাছাকাছি এলাকায় এই প্রজা‌তির মাছ পাওয়া যায় না, এরা মূলত গভীর সাগরের মাছ। এ মা‌ছের ফুলকা বি‌দে‌শে রপ্তা‌নি করা হয়, যা দি‌য়ে ওষুধ তৈ‌রি করা হয়। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দাঁতিনা ভোল মাছ তেমন একটা দেখা যায়না। তবে এই প্রজাতির মাছগুলো খুবই সুস্বাদু।

এসেক/  

দাঁতিনা মাছ কুতুবদিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250