বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

উরফির কাছে কী জানতে চাইলো ১৫ বছরের কিশোর?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি-ফাইল

অদ্ভুত কর্মকাণ্ড করে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী উরফি জাভেদ। উদ্ভট পোশাক গায়ে চাপিয়ে, যাকে-তাকে আক্রমণ করে কথা বলে আসেন সংবাদ শিরোনামে। এবার ঘটলো অন্য ঘটনা। সম্প্রতি ১৫ বছরের কিশোরের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন উরফি। তাদের দেখে ছবি তোলার জন্য রেস্তরাঁয় ভিড় করছিলো অনেকেই। ঠিক তখনই তাদের সামনে দিয়ে একদল কিশোর যাচ্ছিল। তাদের মধ্যে একজন উরফিকে দেখে প্রশ্ন করে, ‘কত জনের সঙ্গে সহবাস করেছ?’ প্রশ্ন শুনেই চটে যান উরফি।

আরও পড়ুন: আলো আসবেই’ গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি : ফজলুর রহমান বাবু

এরপর ঘটনাটি তুলে ধরেন সোশ্যাল হ্যান্ডেলে। তিনি লেখেন, ‘গতকাল আমার ও আমার পরিবারের সঙ্গে খুবই অস্বস্তিকর একটা ঘটনা ঘটে। আমি যখন ছবি তুলছি, পাশ দিয়ে একদল ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে সকলের সামনে আমাকে প্রশ্ন করে, ‘কত জনের সঙ্গে সহবাস করেছ?’ ছেলেটার বয়স ১৫-র কাছাকাছি। আমার মা ও গোটা পরিবারের সামনে ছেলে এই প্রশ্ন করে।’

তিনি যোগ করেন, ‘আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে অস্বস্তি হচ্ছে। কিন্তু সবার সামনেই ওই ছেলেটার মুখে একটা ঘুষি মারতে ইচ্ছে করছিল। ছেলেদের শিক্ষা দিন, কীভাবে নারীদের সম্মান করতে হয়। এই ছেলেদের বাবা-মায়েদের জন্য আমার কষ্ট হয়।’

এসি/ আই.কে.জে/

উরফি কিশোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250