রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

ড. ইউনূসের আগ্রহ শুধু তদবির করে পুরস্কার নেওয়া : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ড. ইউনূস দেশের দুর্যোগের সময় মানুষের জন্য কিছু করেন না। তার আগ্রহ শুধু তদবির করে পুরস্কার নেওয়া।

শুক্রবার (২২শে মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি গণমাধ্যমকে বলেন, আদালতে তার (ড. ইউনূস) মামলা চলছে। এর মধ্যেই দেখলাম বাকু সম্মেলনে তিনি পুরস্কার পেয়েছেন। পৃথিবীতে যত ধরনের পুরস্কার আছে সব জায়গায় তার লবিস্ট ফার্ম যোগাযোগ করে।

আরো পড়ুন: ‘বাজার অস্থিতিশীল করতেই বিএনপির ভারতীয় পণ্য বয়কট’

ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপির দু-একজন নেতাকে ঘন ঘন প্রেস কনফারেন্স করতে দেখা যাচ্ছে। যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিলেন। রাজনীতির কাক যেখানে ক্ষমতার উচ্ছিষ্ট পায় সেখানে যায়। বেশি কথা বললে তাদের সবকিছু ফাঁস করে দেব।

যে রাজনৈতিক শক্তি স্বাধীনতাবিরোধী তাদের পরবর্তী প্রজন্ম পেছনে নেওয়ার ষড়যন্ত্র করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক অপশক্তির সঙ্গে ব্যক্তিবিশেষ যোগ দিয়েছিল। দরিদ্র দেশ বলে বহির্বিশ্বে উপস্থাপন করে পুরস্কার নেয় তারা। ড. ইউনূসকে বন্যা, দুর্যোগে মানুষের পাশে দেখা যায় না। তার আগ্রহ শুধু তদবির করে পুরস্কার নেওয়া।

এইচআ/ 

পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250