সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি

শপিং করতে গিয়ে দর কষাকষি করবেন কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

কেনাকাটার সময় কিছুটা বার্গেনিং বা দর কষাকষি না করলে যেন জিনিস কিনে মনে প্রশান্তি মেলে না! তবে একদরের দোকানে আবার দর কষাকষি করে অপমানিত হওয়ার কোনো মানেই হয় না!

তবে অন্যান্য জায়গায় যেখানে বার্গেনিং করার সুযোগ আছে সেখানে এ সুযোগ কীভাবে কাজে লাগাবেন? অনেকেই হয়তো দর কষাকষিতে পটু, আবার কেউ কেউ দর কষাকষি করতে গিয়ে নিজে ঠকে যান!

আসলে কেনাকাটার সময় দর কষাকষি করারও কিন্তু সঠিক নিয়ম আছে, এমনটিই মত অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের অধ্যাপক হারমেন অপেওয়াল ও মেলবোর্ন ইউনিভার্সিটির মার্কেটিং এর সিনিয়র লেকচারার ডক্টর রবিন ক্যানিফোর্ডের। চলুন দর কষাকষিতে সফল হতে তাদের পরামর্শ ও টিপস জেনে নেওয়া যাক-

আরো পড়ুন : কেমন হবে ঈদের মেকআপ

প্রথমত, বিনয়ী হতে হবে

অনেকেই আছেন বিক্রেতার উপর চড়াও হয়ে বসেন, এটি কিন্তু আপনার অভদ্রতা। আপনি ক্রেতা বলেই যে বিক্রেতার সঙ্গে বাজে ব্যবহার করবেন তা কিন্তু ঠিক নয়।

বিনয়ী হয়ে ও ভদ্রভাবে বিক্রেতার সঙ্গে কথা বলুন ও দামাদামি করুন। দেখবেন কিছুক্ষণ পর ঠিকই বিক্রেতা দাম কিছুটা হলেও কমিয়ে আপনার কাছে পণ্যটি বিক্রি করবেন।

কেনাকাটার আগে গবেষণা করুন

আপনি দর কষাকষি শুরু করার আগে বাজার সম্পর্কে গবেষণা করুন। অন্যান্য দোকানী বা প্রতিযোগীরা কী কী অফার দিচ্ছে আর আপনি কী চাচ্ছেন, ওই পণ্যের যুক্তিসঙ্গত মূল্য কী হবে সে সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করুন।

এজন্য আগে বাজার ঘুরে আপনার প্রয়োজনীয় জিনিসগুলোর দাম জানুন ও পরে কেনার সময় দর কষাকষি করুন। তাহলে ঠকবেন না, আর বিক্রেতাও আপনাকে ঠকাতে পারবেন না। ফলে আপনার দরেই পণ্যটি পেয়ে যাবেন।

শরীরিক ভাষা সম্পর্কে সচেতন থাকুন

কারও সঙ্গে কথা বা যোগাযোগ করার সময় শারীরিক ভাষা ও মুখের অভিব্যক্তি কিন্তু আপনার বক্তিত্বকে ফুটিয়ে তোলে। তাই কেনাকাটার সময় দোকানীর সামনে আপনার গেসচার ও এক্সপ্রেশন ঠিক রাখুন।

আপনি যদি রেগে কথা বলেন  কিংবা বিক্রেতার উপর আক্রোশে ফেটে পড়েন তাহলে তিনিও আপনাকে সম্মান দেখাবেন না। হেসে ও বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিক্রেতার সঙ্গে দর কষাকষি করুন।

বিক্রেতার দৃষ্টিকোণ থেকেও পরিস্থিতি চিন্তা করুন

বর্তমান বাজার সম্পর্কে ধারণা থাকলে আপনি বিক্রেতার দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বুঝতে পারবেন। যদি একেবারেই বিক্রেতা দাম কমাতে না চান, তাহলে অতিরিক্ত বার্গেনিং করবেন না। বরং আপনার না পোষালে অন্য দোকানে গিয়ে ওই পণ্যের সন্ধান করুন।

একাধিক আইটেম কিনুন

এক দোকান থেকে যদি আপনি একাধিক জিনিস কেনেন, তাহলে দর কষাকষি করে আপনি সহজেই সফল হতে পারবেন। এক্ষেত্রে বেশি পণ্য বিক্রির আশায় দোকানীও আপনার দরেই পণ্য দেবেন।

সূত্র: চয়েজ.কম

এস/ আই.কে.জে/ 

শপিং বিক্রেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250