বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

বাংলাদেশকে আরও ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে সহায়তায় চলতি অর্থবছরে বাংলাদেশকে প্রায় দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। এ সময় তিনি এ সহায়তার আশ্বাস দেন।

আবদুলায়ে সেক জানান, গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম, বন্যা পরবর্তী সহায়তা, বায়ু মান উন্নয়ন এবং স্বাস্থ্য খাতের জন্য বিশ্বব্যাংক চলতি অর্থবছরে প্রায় ২ বিলিয়ন ডলার নতুন অর্থায়নের জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা আপনাদের যতো তাড়াতাড়ি ও যতো বেশি সম্ভব সহায়তা করতে চাই। নতুন প্রতিশ্রুতির পাশাপাশি বিদ্যমান কর্মসূচি থেকে প্রায় ১ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ দেওয়া হবে।

সেক বলেন, অতিরিক্ত এই ঋণের ফলে চলতি অর্থবছরে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সফট লোন এবং অনুদানের মোট পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

বিশ্বব্যাংক প্রধান বলেন, সংস্কার সম্পন্ন করা বাংলাদেশের তরুণ বিশেষ করে প্রতি বছর চাকরির বাজারে প্রবেশকারী দুই মিলিয়ন যুবকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধানকে বলেন, ১৫ বছরের অপশাসন শেষ করে নতুন করে বাংলাদেশের এই পথচলায় সহায়তা করার জন্য বিশ্বব্যাংককে নমনীয় হতে হবে।

তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে আমাদের নতুন কাঠামো গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে।

হাসিনা সরকারের আমলে যে অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা পুনরুদ্ধারেও বিশ্বব্যাংকের সহায়তা চান ড. ইউনূস।

জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেক জানান, তিনি ঢাকার দেয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি এবং ম্যুরাল দেখে মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, আমার ৩০ বছরের ক্যারিয়ারে আমি কোথাও এমনটা দেখিনি।

ওআ/কেবি

বিশ্বব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250