শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শনিবার (৮ই ফেব্রুয়ারি) সকাল থেকে সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওই এলাকায় অবস্থান করতে দেখা গেছে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপকমিশনার মো. মিনহাজ-উল-ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘দেশের চলমান পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় বাড়ানো হয়েছে।’

পুলিশ ও সুপ্রিম কোর্টসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের চলমান পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের সামনের ফটকসহ আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এ ছাড়া মাজারগেটেও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে।’

হা.শা./কেবি


সুপ্রিম কোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250