রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

সেই রাতের ঘটনার বর্ণনা দিলেন কারিনা কাপুর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি - সংগৃহীত

মধ্যরাতে সাইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনায় চমকে গেছে পুরো ভারতবাসী। এত কড়া নিরাপত্তার মধ্যেই নবাব বাড়িতে ঘটেছে ভয়াবহ কাণ্ড। যেখানে বিপন্ন হতে চলেছিল কারিনা-সাইফপুত্রের জীবন। গত বুধবার মধ্যরাতে নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার বলিউড অভিনেতা সাইফ আলি খান। এ মুহূর্তে রয়েছেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। সেই রাতের ভয়াবহ ঘটনা নিয়ে মুখ খুলেছেন সাইফপত্নী কারিনা কাপুর খান।

পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেয়ার পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন কারিনা কাপুর। তার চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। নিজেকে কোনও মতে সামলেছেন তিনি।
 
কারিনা জানান, ‘তার দুই সন্তান ও সাহায্যকারীদের বাঁচাতে নিজের প্রাণের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েন সাইফ। আক্রমণকারী ছিল মারাত্মক হিংস্র। নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল সাইফের ওপর। এলোপাথাড়ি মেরেছে তাকে।’
 
তিনি আরও জানিয়েছেন, ‘ছোট ছেলে জাহাঙ্গীর (জেহ) তখন ভয়ে কাঁপছিল, কান্না করছিল ভয়ে। এমন সময় কোনো বাবা স্থির থাকতে পারে না। সাইফও তেমনি ছোট ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। পরিস্থিতি তার অনুকুলে না থাকায় হিংস্র হয়ে ওঠে আক্রমণকারী।’

ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে অভিনেতার শরীর। চিকিৎসকদের মতোই কারিনাও জানিয়েছেন, ‘তার স্বামীর শরীরে মোট ৬টি জখম হয়। সেই রাতে সাইফ যেন রক্তস্নান করেছিলেন! অভিনেত্রীর কথায়, ‘আক্রমণকারী কিছুই চুরি করতে পারেনি।’

ঘটনার পরেই কারিনা এবং জেহকে নিয়ে চলে যান তার বড় বোন কারিশমা কাপুর।

তাদের বড় ছেলে তৈমুর ছিল বাবার সঙ্গে। সাইফ যখন হাসপাতালের উদ্দেশ্যে অটোয় উঠে বসেন। তখন তৈমুরের হাত ছিল সাইফের হাতের মুঠোয়।
 
জানা গেছে, আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন সাইফ। শুক্রবার (১৭ই জানুয়ারি) অল্প হেঁটেছেন চিকিৎসকদের পরামর্শে। যদিও হাসপাতাল থেকে ছাড়া পাননি এখনও।
 
চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি বুঝে তারা সাইফকে হাসপাতাল থেকে ছাড়বেন। অন্যদিকে, কারিনা সংবাদমাধ্যমসহ অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাটসহ বলিউডের ঘনিষ্ঠজনদের।  

আই.কে.জে/ 

কারিনা কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250