মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ভারতের ব্যাটার সূর্যকুমার যাদব। এর আগে ২০২২ সালে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছিলেন সূর্যকুমার। মেয়েদের বর্ষসেরা টি–টোয়েন্টি ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। ২০২৩ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস। 

আরো পড়ুন: কড়ায়-গণ্ডায় হিসাব নেব, ফেডারেশনগুলোকে পাপন

বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন চারজন। সূর্যর সঙ্গে লড়াইয়ে ছিলেন জিম্বাবুয়ের ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা, উগান্ডার বাঁ-হাতি স্পিনার আল্পেশ রামজানি এবং নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। 

২০২২ সালের পর ২০২৩ সালেও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত ফর্মে ছিলেন সূর্যকুমার।। ১৭ ইনিংসে ৪৮.৮৮ গড় ও ১৫৫.৯৬ স্ট্রাইক রেটে করেছেন ৭৩৩ রান। বছরের শেষ দিকে এসে ভারতকে নেতৃত্বও দেন। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন বছরে নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শতক। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান তিনি। 

এইচআ/  আই.কে.জে


২০২৩ আইসিসির বর্ষসেরা ক্রিকেটার সূর্যকুমার যাদব হেইলি ম্যাথিউস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250