বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১০ই এপ্রিল। এসএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র আগামী ১১ই মার্চ দেওয়া শুরু হবে এবং শেষ হবে পরদিন ১২ মার্চ। এই প্রবেশপত্র পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। আগামী ১১ ও ১২ই মার্চ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর অধীন জেলাগুলোর স্কুল প্রবেশপত্র বিতরণ করবে।

বুধবার (২৬শে ফেব্রুয়ারি) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের অধীন সব কেন্দ্রসচিবকে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। আগামী ১১ই মার্চ ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার প্রবেশপত্র দেওয়া হবে। পরদিন ১২ই মার্চ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র বিতরণ করা হবে।

এতে আরও বলা হয়, কেন্দ্রসচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেওয়া যাবে না।

চিঠির তথ্যানুযায়ী, কেন্দ্রসচিব প্রবেশপত্র হাতে পাওয়ার পর ১৩ই মার্চের মধ্যে তা শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ সম্পন্ন করতে হবে। কোনো প্রবেশপত্রে ভুল-ত্রুটি থাকলে তা ১৬ থেকে ২৫শে মার্চের মধ্যে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। পরে কোনো জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

গত ১২ই ডিসেম্বর এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়। বৈসাবি উৎসবের কারণে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এ তারিখ পরিবর্তন করে গত ১৯শে ফেব্রুয়ারি সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সংশোধিত সূচি অনুযায়ী ১০ই এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে (বাংলা দ্বিতীয়পত্র) পর্যন্ত। তবে আগের মতোই ১০ই মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১৮ই মের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

ওআ/কেবি

এসএসসি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

জাপান সফরে গেলেন সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250