বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ৭ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

নদীতে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান বানিয়েছেন ‘মাস্তুল’। জাহাজে কর্মরত কর্মচারীদের যাপিত জীবন, তাদের আনন্দ-বেদনা ও নদী কিংবা সাগরে ভাসমান বিচ্ছিন্ন বাস্তবতাই এই সিনেমার মূল প্রেক্ষাপট। সিনেমার প্রচারে ব্যবহারের জন্য গল্পের সঙ্গে মিল রেখে গান খুঁজছিলেন নির্মাতা। নানা আলোচনা শেষে তিনি বেছে নিয়েছেন পল্লিকবি জসীমউদ্‌দীনের কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’। লাবিক কামাল গৌরবের নতুন সংগীত আয়োজনে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘মাস্তুল সিনেমায় নদী নিয়ে অনেক দৃশ্য। মূলত নদীর ওপর ভেসে থাকা মানুষের গল্প। তাই নদীর কোনো গান ব্যবহার করার পরিকল্পনা ছিল। শুরুতে নতুন গান করার পরিকল্পনা থাকলেও বারবার এই গানটি চলে আসছিল মাথার মধ্যে। টিমের সদস্যদের সঙ্গে আলোচনা করার পর পল্লিকবি জসীমউদ্‌দীনের কালজয়ী গানটি ব্যবহারের সিদ্ধান্ত নিই। গান চূড়ান্ত হওয়ার পর মনে হচ্ছিল বাবু ভাই গাইলে খুব ভালো হবে। তার কণ্ঠে অনেক মায়া আছে। তিনি এর আগে অনেক ফোক গান গেয়েছেন, যেগুলো দর্শক-শ্রোতারা খুব পছন্দ করেছেন।’

গান গাওয়ার পাশাপাশি মাস্তুল সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। আরও আছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ।

গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় মাস্তুল সিনেমার। এরপর একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। হয়েছে প্রশংসিত। ওই বছরেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পায়। কিন্তু এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি। গত ফেব্রুয়ারিতে নির্মাতা জানিয়েছিলেন, অর্থসংকটের কারণে আটকে আছে মাস্তুলের মুক্তি। অবশেষে সেই সংকট কাটিয়ে দেশের হলে মুক্তি পাচ্ছে মাস্তুল। আগামী ১৭ জুলাই মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে।

মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘সিনেমার প্রচারের জন্য যে অর্থের প্রয়োজন, সময়মতো সেটা জোগাড় না হওয়ার কারণেই মাস্তুল মুক্তি দিতে দেরি হলো। মস্কো থেকে আসার পর স্পনসরের বিষয়ে আশাবাদী ছিলাম। তবে সেই আশা পূরণ হয়নি। স্পনসররা এমন কিছু চায়, যা করলে সিনেমাটি আর আমার থাকবে না। সত্যি বলতে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাইনি। তাই নিজের মতো করে চেষ্টা করেছি মুক্তির জন্য। সব মিলিয়ে নতুন এক অভিজ্ঞতা যুক্ত হলো।’

নির্মাতা জানান, এ মাসের মাঝামাঝি সময়ে ফজলুর রহমান বাবুর গাওয়া আমায় ভাসাইলি রে গান প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250