শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার সৈকতে ৫০ ফুট উচ্চতার বিশালাকার ‘প্লাস্টিক দানব’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে প্লাস্টিকের তৈরি বিশালাকার প্লাস্টিক দানব। যেন বলছে, ধীরে ধীরে প্লাস্টিক গ্রাস করে নেবে পুরো পৃথিবী। ৫০ ফুট উচ্চতার দেশের সর্ববৃহৎ এই 'রোবট দানব' তৈরিতে লেগেছে ১০ টন প্লাস্টিক। মূলত প্লাস্টিক দূষণ রোধে মানুষকে সচেতন করতেই নেয়া হয়েছে ব্যতিক্রমী এ উদ্যোগ।

কক্সবাজার সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে এই দানব নির্মাণ করেছে জেলা প্রশাসন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন। মানুষকে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করতেই বানানো হয়েছে দৈত্যাকার এই ভাস্কর্য।

সৈকতে ঘুরতে আসা পর্যটকরা গণমাধ্যমকে জানান, প্লাস্টিক বর্জ্যে কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে তা এ দানব তৈরির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ ধরণের উদ্যোগ সারাদেশে থাকা উচিত।

বিদ্যানন্দ ফাউন্ডেশন জানায়, গত নভেম্বর থেকে এ পর্যন্ত ১৫ টন প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। চার মাসব্যাপী এ কর্মসূচিতে ৫ লাখ কেজি প্লাস্টিক রিসাইকেল করার কথা রয়েছে। এতে সরকারের প্লাস্টিক রিসাইকেলে খরচ কমার পাশাপাশি বাড়বে জনসচেতনতা। 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন জানান, এ কর্মসূচির মাধ্যমে আমরা বার্তা দিতে চাচ্ছি যে প্লাস্টিক কিভাবে মানব জাতিকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। এতে করে প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়বে।

জেলা প্রশাসন বলছে, প্লাস্টিক দূষণরোধে ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে জানান, এ কর্মসূচির মূল উদ্দেশ্য জনসচেতনতা। চার মাস পর আমরা এটিকে যথাযথভাবে রিসাইকেলের জন্য ব্যবস্থা নেবো। ব্যক্তি পর্যায়ে সচেতনতা তৈরি হলেই কেবল প্লাস্টিকের ভয়াবহতা রোধ করা সম্ভব।

এদিকে, প্লাস্টিকের তৈরি দানবের পাশে বসানো হয়েছে স্টল। যেখানে প্লাস্টিক জমা দিলেই দেয়া হচ্ছে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

ওআ/কেবি

কক্সবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250