মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

মা ও শিশুদের কল্যাণে ইনার হুইল ক্লাবের মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী নারী সংস্থা ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি, ডিস্ট্রিক্ট ৩২৮ দুটি মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে। যা অসহায় ও বিপর্যস্ত নারী-শিশুদের পাশে থাকার সংস্থাটির অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

ঢাকার আজিমপুর মাতৃসদন হাসপাতালে ক্লাবটি ২০ জন অর্থনৈতিকভাবে অসচ্ছল গর্ভবতী মায়ের জন্য মাতৃত্বকালীন পোশাকের প্যাকেজ বিতরণ করে। যাতে তারা এই সময়ে আরাম ও প্রয়োজনীয় সহায়তা পান। মায়েরা এই উদার ও সময়োপযোগী সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্লাবটি ঢাকার মাতুয়াইলের ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ (আইসিএমএইচ) পরিদর্শন করে। এরপর সেখানে চারটি হুইলচেয়ার এবং রোগী পরিবহনের দুটি স্ট্রেচার দান করে। যা গুরুতর অসুস্থ গর্ভবতী মায়েদের এবং বয়স্ক নারীদের সেবার জন্য ব্যবহার করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ ইনার হুইল ক্লাবের এই মানবিক সহায়তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। 

আইসিএমএইচ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদুল হক, অন্যান্য পরিচালক ও চিকিৎসকেরা ইনার হুইল ক্লাবের ধারাবাহিক মানবিক সেবার জন্য প্রশংসা করেন। তারা পুরো ইনার হুইল ক্লাব সংস্থা সম্পর্কে জানতে আগ্রহী হন এবং আনন্দের সঙ্গে সংগঠন সম্পর্কিত তথ্য ও অভিজ্ঞতা সংগ্রহ করেন।

ইনার হুইল ক্লাব অব ধানমন্ডির পক্ষে পিএনআর নাজ আফরিন রহমান, পিএনআর নায়ার ইসলাম, ক্লাব সেক্রেটারি মোরশেদা কবির, আইএসও ডা. শারমিন কাওসার, এবং সদস্য শায়লা কামরুল, হাবিবা মল্লিক ও নাসিমা আক্তার সম্পা উপস্থিত ছিলেন এবং এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়। যা ক্লাবের ‘বন্ধুত্বের মাধ্যমে সেবা’ মিশনের এক অনুপ্রেরণাদায়ক ধারা হিসেবে চিহ্নিত হলো।

ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250