শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

জিম্মিরা মুক্তি পেলে আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব গাজায়: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যদি আজ সব জিম্মিদের মুক্তি দেয়, তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। স্থানীয় সময় শুক্রবার (১০ই মে) ওয়াশিংটনের সিয়াটলে নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন,ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন,গাজায় যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের ওপর নির্ভর করছে। যদি হামাস (আজ) জিম্মিদের ছেড়ে দেয়, তাহলে আজ থেকেই গাজায় ,ইসরায়েলি অভিযান বন্ধ করা হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।’

এর আগে এক সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, রাফায় হামলা চালাতে তার দেশ ইসরায়েলকে অস্ত্র দেবে না। ওই সময় তিনি বলেন, ‘যদি তারা (ইসরায়েলি বাহিনী) রাফায় যায়, তবে আমি তাদের অস্ত্র সরবরাহ করছি না।’

আরো পড়ুন: গাজায় প্যালেস্টাইনিদের জন্য নতুন ফিল্ড হাসপাতাল ইসরায়েলের

তবে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি পুরোপুরি ইসরায়েলের ওপর নির্ভর করছে বলে মনে করে হামাস। শুক্রবার (১০ই মে) হামাসের পক্ষ থেকে দেশটির বিভিন্ন সংগঠনের কাছে হামাসের পাঠানো বার্তায় এসব কথা বলা হয়েছে।

এদিকে আমেরিকাসহ পশ্চিমাদের আহ্বানে সাড়া না দিয়ে দক্ষিণের রাফায় স্থল অভিযানে বদ্ধ পরিকর ইসরাইলি বাহিনী। কয়েক হাজার প্যালেস্টাইনিদের পূর্ব রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিতরণ করা হচ্ছে লিফলেট। আল মাওয়াসি নামক এলাকায় তাদের সরে যেতে বলা হয়েছে।

 সূত্র: এএফপি 

এইচআ/ 



প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250