রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ

করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ, সতর্কতার পরামর্শ সরকারের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

সাম্প্রতিক কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে অনুরোধ করেছে রেলপথ মন্ত্রণালয়। আজ রোববার (৮ই জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।

এতে বলা হয়, সাম্প্রতিক কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পাশাপাশি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী (ঈদুল আজহার ফিরতি যাত্রা) ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরিধান করার জন্য রেলপথ মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।

এদিকে গত ৫ই জুন এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক। ভাইরাসটিকে প্রথম বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করার পাঁচ বছরেরও বেশি সময় পরে গত মে মাসের শেষের দিক থেকে ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়েছে।

আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশে নতুন করে ভাইরাসটিতে তিনজন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চারজন রোগীর নমুনা পরীক্ষা করে আক্রান্তের হার ৭৫ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, দেশে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ২১ হাজার ৭৪২ জনে দাঁড়িয়েছে।

এইচ.এস/

করোনাভাইরাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250