রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত! *** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী

থালাপতি বিজয়ের নির্বাচনী লড়াইয়ের ঘোষণা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণি তারকা থালাপতি বিজয়। গত বছরের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। তার দলের নাম তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)।

দল ঘোষণার আট মাস পর এ বছরের অক্টোবরে প্রথমবারের মতো জনসভায় আসেন বিজয়। সেই জনসভায় বলেছিলেন, ‘রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।’ খবর টাইমস অব ইন্ডিয়ার।

৯ মাসের ব্যবধানে আলোচনার তুঙ্গে রয়েছে টিভিকে। গত বৃহস্পতিবার (২১শে আগস্ট) মাদুরাই জেলায় দলটির মহাসমাবেশে যোগ দেন বিজয়। সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমাবেশে তিনি জানান, মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

নির্বাচনে কোনো জোটে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর একমাত্র রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো রাজনৈতিক সুবিধার জন্য গড়ে ওঠা দল নয়।’ বিজয় আরও বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়াই হবে ক্ষমতাসীন ডিএমকে এবং তার দলের মধ্যে।

এই দক্ষিণি তারকার জন্ম চেন্নাইয়ে। তার আসল নাম যোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে তিনি ‘থালাপতি’ নামে জনপ্রিয়। বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর কলিউডের নামকরা চিত্রপরিচালক ছিলেন। বাবার পরিচালিত ১৫টি ছবিতে তিনি কাজ করেছেন। এর মধ্যে ছয়টি সিনেমায় বিজয় শিশু অভিনেতা।

সুপারস্টার রজনীকান্তের তিনি অনেক বড় ভক্ত। ১৯৮৫ সালে ‘নান সিবাপু মনিথন’ ছবিতে রজনীকান্তের সঙ্গে শিশু অভিনেতা হিসেবে কাজ করেছিলেন বিজয়। ১৮ বছর বয়সে নায়ক হিসেবে আবির্ভাব। নিজের নামে (বিজয়) আটটি ছবিতে কাজ করেছেন। এখন পর্যন্ত বিজয় ৬৫টি ছবিতে কাজ করেছেন। অধিকাংশই বক্স অফিসে ঝড় তুলেছে।

থালাপতি বিজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও

🕒 প্রকাশ: ০১:১৭ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250