শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসল পিস্তল কী না—জানতে চাওয়ায় গুলি, নিজেই হাসপাতালে নিলেন গুলিবিদ্ধকে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

গুলিবিদ্ধ শান্ত রাজবংশী। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কথিত মাদক কারবারির গুলিতে শান্ত রাজবংশী (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার (১৬ই জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঘড়া বাজারসংলগ্ন ইকবালের কাঠের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন কাঠমিস্ত্রি শান্ত রাজবংশী। এ সময় পশ্চিম বাঘড়া এলাকার মো. ইয়াছিন (১৮) নামের এক যুবক পিস্তল নিয়ে সেখানে আসেন এবং উপস্থিত ব্যক্তিদের ভয় দেখাতে থাকেন। শান্ত পিস্তলটি আসল কী না—জানতে চাইলে ইয়াছিন সেটি প্রমাণ করতে গিয়ে অসাবধানতাবশত গুলি চালিয়ে ফেলেন। গুলিটি সরাসরি শান্তর পায়ে বিদ্ধ হয়।

এ সময় দোকানে থাকা অন্য দুই কাঠমিস্ত্রি সুজন (২৪) ও রাব্বি (১৮) ঘটনা প্রত্যক্ষ করেন। পরে ইয়াছিন নিজেই আহত শান্তকে নিয়ে দ্রুত ঢাকা জেলার দোহার উপজেলার ফুলতলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শান্তর পা থেকে গুলি অপসারণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ইয়াছিন আগে কাঠমিস্ত্রির কাজ করলেও বিগত দুই বছর ধরে তিনি এলাকায় আলোচিত মাদক কারবারি জসিম বাহিনীর হয়ে কাজ করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইয়াছিনসহ একাধিক যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অস্ত্র সন্ত্রাসে জড়িত থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অস্ত্র উদ্ধারে অভিযান ও অন্যান্য আইনি কার্যক্রম চালানো হচ্ছে।

জে.এস/

গুলিবিদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250