সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি

‘কালো তালিকা’ শব্দটি যেন আর না আসে : বেবী নাজনীন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ পূর্বাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীত শিল্পীদের মধ্যে বেবী নাজনীন দীর্ঘদিন ধরে আমেরিকায় অবস্থান করছেন। তবে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বিগত সরকারের আমলে পেশাগত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তার। 

অবশেষে দীর্ঘ আট বছর পর দেশে ফিরেছেন বেবী নাজনীন। দেশে ফিরে তিনি বলেন, ‘শিল্পীরা সব সময় দলমতের ঊর্ধ্বে, তাদের কখনোই কোনো বাধানিষেধের মধ্যে রাখা যাবে না।’

রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভক্ত ও শুভানুধ্যায়ীরা। স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান বিএনপির একদল কর্মী। তবে তাদের কারও হাত থেকেই ফুলের তোড়া গ্রহণ করেননি বেবী নাজনীন। 

তিনি জানিয়েছেন, ফুল নয়, কেবল শুভেচ্ছাই যথেষ্ট। বেবী নাজনীন শুরুতেই জুলাই-আগস্টের আন্দোলনে নিহত সব শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।

দীর্ঘ সময় পর দেশে ফেরার প্রতিক্রিয়ায় বেবী নাজনীন বলেন, ‘বিমান থেকে নেমেই বুকভরে নিঃশ্বাস নিয়েছি। যে নিঃশ্বাসটা অতি আদরের, গভীর ভালোবাসার। এটা বহুদিন পাইনি। এই না পাওয়ার যন্ত্রণা যে কী, সেটা আজকে পাওয়ার পরে আরও বেশি বুঝতে পারছি!’

বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে বেবী নাজনীনসহ অনেক শিল্পী ছিলেন কালো তালিকাভুক্ত। এ বিষয়ে বেবী নাজনীন বলেন, ‘শিল্পীদের জন্য এটা দুঃখজনক। 

কালো রাত্রি, কালো দিবস বা কালো ইতিহাস বলা যায়। শিল্পীরা দেশের মুকুট। তারা সব সময় সম্মানের। সংস্কৃতির মাধ্যমে শিল্পীরা সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরেন। শিল্পীরা সব সময় দলমতের ঊর্ধ্বে। বিশেষ কোনো দলের সমর্থক বলে তাদের এড়িয়ে চলতে হবে—এমনটা আমি চাই না।’

ভবিষ্যতে আবারও কালো তালিকা তৈরি হবে কি না—জানতে চাইলে বেবী নাজনীন বলেন, ‘শিল্পীদের কোনো বাউন্ডারি থাকতে নাই। শিল্পীদের কখনোই কোনো বাধানিষেধের মধ্যে রাখা যাবে না। 

আমি সব সময় এই শব্দের বিরুদ্ধে। সংগীত একটা পরিচ্ছন্ন বিষয়। শিল্পীরা যখন একে বহন করবেন, তখন নেতিবাচক দিকগুলো বর্জন করতে হবে। কালো তালিকা শব্দটাই তো খারাপ। আমি কেন এই শব্দটি লালন করব। 

বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে, এখানে কালো তালিকা শব্দটি যেন আর না আসে। আমি শিল্পী, আমি প্রাণখুলে গাইব। আমি কেন প্রতিবন্ধকতার মুখে পড়ব, কেন আমাকে নিয়ে রাজনীতি হবে। এসব নোংরামির কারণে শিল্পীরা দেশের বাইরে চলে যাচ্ছেন।’

আরও পড়ুন: এবার হত্যার হুমকি দেওয়া হলো মিঠুন চক্রবর্তীকে

দেশের বাইরে থাকলেও রাজনীতিতে এখনো সক্রিয় বেবী নাজনীন। গত জুন মাসে বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত করা হয়। 

বিমানবন্দরে তিনি জানান, এখনো রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। ভবিষ্যতে দলীয় নির্দেশনা মেনেই কাজ করবেন। তবে গান নিয়েও পরিকল্পনা আছে তার। 

বেবী নাজনীন বলেন, ‘অনেকগুলো নতুন গান প্রস্তুত আছে। শিগগিরই সেগুলো রেকর্ড হবে। মাত্রই এলাম, তাই একটু সময়ের প্রয়োজন। তবে আমি এখন কনসার্ট করব। সামনে থেকে আমার ভক্তদের দেখব। আমার ইচ্ছামতো তাদের সামনে গাইব।’

এসি/ আই.কে.জে/


কালো তালিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250