শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অভিনয়ের মাঝে বেঁচে থাকবেন আহমেদ রুবেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বুধবার (৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

জানা গেছে, আজ সন্ধ্যায় অভিনেতার ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতে যোগ দিতে পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এসেছিলেন আহমেদ রুবেল। সেখানে লিফটে ওঠার সময় হুট করে মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অভিনেতাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

অভিনেতা তারিক আনাম খান জানান, আহমেদ রুবেলের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে থাকবে আগামীকাল বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তারপর নেওয়া হবে গাজীপুরে নিজ বাসভবনে।

সেখানে বাদ আসর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, আহমেদ রেজা রুবেল থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তার মাতুলালয় (নানির বাড়ি)। পিতা-মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করতেন।

এই অভিনেতা তার নাট্যজীবন শুরু করেন সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ দলের মাধ্যমে। পরবর্তীতে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। সিনেমায় অভিনয়ের পর টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন তিনি।

হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’তে ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় আহমেদ রেজা রুবেলকে। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায় এই অভিনেতার অভিনয় দর্শকপ্রিয়তা লাভ করে। 

এসকে/ 


আহমেদ রেজা রুবেল জনপ্রিয় অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250