শুক্রবার, ১৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

তালের ক্ষীর তৈরির সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষার এ সময় বাজারে গেলেই দেখা মিলছে পাকা তাল। সুস্বাদু ও সুমিষ্ট এই ফল দিয়ে তৈরি করা যায় অনেক রকম মজাদার খাবার। বিশেষ করে তালের বিভিন্ন পিঠা আমরা খেয়ে থাকি। আপনি কি জানেন যে তাল দিয়ে সুস্বাদু ক্ষীরও তৈরি করা যায়? অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় তালের ক্ষীর। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

আরো পড়ুন : মাত্র ৩০ মিনিটে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি

তৈরি করতে যা লাগবে

তালের ক্বাথ- ২ কাপ

নারিকেল- ১ কাপ

পোলাওর চালের গুঁড়া- ১ টেবিল চামচ

চিনি- ২ কাপ

লবণ- এক চিমটি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে তাল থেকে ভালোভাবে ক্বাথ বের করে নিন। যেন তাতে তালের আঁশ না থাকে সেদিকে খেয়াল রাখবেন। কারণ আঁশ থেকে গেলে খাওয়ার সময় তা মুখে আটকে যেতে পারে। তাই ভালোভাবে চেলে নিতে হবে। এরপর এর সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে একটি পরিষ্কার হাঁড়িতে করে চুলায় জ্বাল দিন। দ্রুত নাড়তে হবে নয়তো তালের ক্ষীর রান্নার পাত্রের সঙ্গে লেগে যেতে পারে। ক্ষীর পর্যাপ্ত ঘন হলে নামিয়ে ফেলতে হবে। এই ক্ষীর ঠান্ডা করে খেলে বেশি স্বাদ লাগে। রুটি কিংবা ভাতের সঙ্গেও বেশ মজাদার।

এস/ আই.কে.জে/

তালের ক্ষীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250