বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

পর্যটন করপোরেশনের শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নবম থেকে ত্রয়োদশ গ্রেডের ছয় ধরনের পদে নিয়োগের জন্য শুক্রবার সকাল ও বিকালে ওই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রায় ১৮ হাজার প্রার্থী এসব পদে আবেদন করেছেন।

আরও পড়ুন: মেট্রোরেলে চাকরি, তৃতীয় লিঙ্গ ও প্রবাসীরাও আবেদন করতে পারবেন

বৃহস্পতিবার (১৮ই জুলাই) পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯শে জুলাই শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ও হিসাব রক্ষক এবং বিকাল ৩টায় সহকারী প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী পদে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হল।

পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে এসএমএসে এবং পর্যটন করপোরেশনের ওয়েবসাইটে জানানো হবে।

এসি/  আই.কে.জে/

নিয়োগ পর্যটন করপোরেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250