মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার *** আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী *** আরব আমিরাত বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ঘিরে একাধিক প্রশ্ন *** ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির *** স্মৃতি সংরক্ষণের নামে ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, আসকের নিন্দা *** দেশে ফিরলে শেখ হাসিনার দণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর *** নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ পরওয়ারের *** যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের, আপাতত হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের *** আওয়ামী লীগের সময়ের রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

দেশে ফিরলে শেখ হাসিনার দণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল না করায় তিনি দেশে ফিরলে দণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনা দণ্ডিত পলাতক আসামি হওয়ায় তার পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই।

আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং তার সাজা কমপক্ষে দুই বছর হলে তাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ভুক্ত। এ কারণে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে।

পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের এ, বি, সি ও ই উপধারা সম্মিলিতভাবে বিবেচনা করলে একজন দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার কোনো এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই বলেও জানান চিফ প্রসিকিউটর।

এ সময় সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকদের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা উল্লেখ করেন তিনি। তবে বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা কোনো ব্যক্তির ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার অধিকার প্রযোজ্য নয় বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ সংক্রান্ত অন্যান্য আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। এমনকি পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের ই উপধারা অনুযায়ী, কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেলে বা পলাতক থাকলে তাকে পাসপোর্ট দেওয়া যায় না। ফলে শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার আইনি সুযোগ নেই।

শেখ হাসিনার পক্ষে ভারতে পাসপোর্টের আবেদন করায় লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, পাসপোর্টের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকেই আবেদন করতে হয়। শেখ হাসিনা নিজে কিংবা তার দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠান।

ভারতে অবস্থানরত একজন ব্যক্তির পক্ষে লন্ডনভিত্তিক ওই প্রতিষ্ঠান কীভাবে আবেদন করছে এবং এ বিষয়ে তাদের মধ্যে কী ধরনের আইনি চুক্তি হয়েছে, তা স্পষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি।

এ ধরনের চুক্তি হয়ে থাকলে তার অনুলিপিও প্রকাশ করা হয়নি। ক্লায়েন্টের সঙ্গে চুক্তি ছাড়া ওই প্রতিষ্ঠান কীভাবে তার পক্ষে পাসপোর্টের আবেদন করতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারের সঙ্গে রাষ্ট্রের বিশ্বাসঘাতকতার শামিল হবে।

মো. আমিনুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

আরব আমিরাত বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ঘিরে একাধিক প্রশ্ন

🕒 প্রকাশ: ১০:৩৬ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250