মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার *** আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী *** আরব আমিরাত বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ঘিরে একাধিক প্রশ্ন *** ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির *** স্মৃতি সংরক্ষণের নামে ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, আসকের নিন্দা *** দেশে ফিরলে শেখ হাসিনার দণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর *** নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ পরওয়ারের *** যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের, আপাতত হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের *** আওয়ামী লীগের সময়ের রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ পরওয়ারের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ‘বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা’ ছাড়া পতিত ফ্যাসিস্টদের পক্ষে সারা দেশে নাশকতা চালানো সম্ভব নয়, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, গত কয়েক দিনে রাজধানীসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ, গণপরিবহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অথচ এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ছাড়া সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করেন তিনি। ফরিদপুরে বাসে আগুনের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালক নিহত হওয়ার বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধান ও রাষ্ট্রকাঠামো সংস্কার না করায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। এ পরিস্থিতির জন্য বিএনপি সরকারকেও দায় নিতে হবে।

বিবৃতিতে গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিরোধী দল হিসেবে জামায়াত বিভিন্ন সময়ে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও সরকার তাতে কর্ণপাত করছে না। বরং সরকারের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকট বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের ঘটনা কঠোর হাতে দমনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এসব ঘটনায় ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।

ফ্যাসিস্টদের পুনরুত্থান ঠেকাতে অবিলম্বে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি সংবিধান ও রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আনার দাবি জানান গোলাম পরওয়ার। তা না হলে জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াত নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নাশকতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দেওয়া পৃথক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন উৎসর্গ করেন নূর হোসেন। তার আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের পরও দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়নি। গণতন্ত্রের নামে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক আধিপত্য, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ ও নাগরিক অধিকার হরণের প্রবণতা গ্রহণযোগ্য নয়।

গণতন্ত্রের প্রকৃত অর্থ জনগণের ভোটাধিকার, রাজনৈতিক স্বাধীনতা, আইনের শাসন, জবাবদিহিমূলক সরকার ও মৌলিক অধিকার নিশ্চিত করা উল্লেখ করে তিনি বলেন, শহীদ নূর হোসেনের চেতনায় উজ্জীবিত হয়ে সব অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিবৃতিতে তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

আরব আমিরাত বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ঘিরে একাধিক প্রশ্ন

🕒 প্রকাশ: ১০:৩৬ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250