রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

ঢাবির ব্যবসায় ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বে ৩৬ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (২৪শে ফেব্রুয়ারি) সকাল ১১টায় শুরু হবে। চলবে দুপুরে সাড়ে ১২টা পর্যন্ত।

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি অফিস সূত্রে জানা যায়, এবারের ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসনের জন্য ৩৭ হাজার ৬৫০ জন আবেদন করেছেন। সে হিসেবে আসনপ্রতি লড়বেন ৩৬ জন শিক্ষার্থী। এছাড়া চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। মোট আবেদন পড়েছে সাত হাজার ৩৮টি। আসনপ্রতি আবেদন করেছেন ৫৪ জন।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায় সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ঢাকার মধ্যে এবার ৮০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: প্রশ্নফাঁস হয়নি, প্রতারক চক্র গুজব ছড়াচ্ছে: ঢাবি উপাচার্যৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ বিভাগীয় শহরের পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

এদিকে, গতকাল শুক্রবার কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনের এ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এসকে/ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250